Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রমজানের শেষ দশ দিন মক্কা-মদিনায়: ওমরাহ, ইবাদত ও জিয়ারায় এক অনন্য আত্মিক যাত্রা
  • ড্যাব যশোরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • কেশবপুরে মসজিদে ফ্যান চালানো নিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৮
  • ঐতিহ্যের অনন্য নিদর্শন ছোট সোনা মসজিদ—গৌড়ের গৌরবময় স্মৃতি
  • যশোরের প্রবীণ রাজনীতিক মাস্টার নূর জালালের ইন্তেকাল
  • যশোরে এতিমদের মাঝে ঈদ উপহার বিতরণ
  • কৃষক বাঁচলে দেশ বাঁচবে : হুইপ রকিবুল ইসলাম
  • যশোর চেম্বার অব কমার্সের ইফতার মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ফ্যাসিবাদের বাস্তব প্রতিচ্ছবি ‘বাসর ঘর’ মঞ্চস্থ

banglarbhoreBy banglarbhoreমে ২৫, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বাসর ঘর থেকে নববিবাহিতা স্ত্রীর সামনে ছাত্রদল নেতা সবুজকে উঠিয়ে নিয়ে গেল পুলিশ। নববধূ তার স্বামীর সন্ধান পেতে থানায় হাজির। কিন্তু সবুজ ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত থাকায় থানায় কর্তব্যরত দারাগো বাবু অভিযোগ না নিয়ে দূর দূর করে সবুজের বৃদ্ধ পিতা ও নববধূকে তাড়িয়ে দিলেন।

পরে থানায় দফায় দফায় সবুজকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হলো। দৃশ্যটি একটি নাটকের, তবে দৃশ্যটি নাটকের হলেও বাস্তবে বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার অবৈধ শাসনামলে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর প্রতিনিয়ত ঘটেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার আজ্ঞাবহ পুলিশ যারা তাকে ফ্যাসিস্ট হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছিল। ফ্যাসিবাদীদের দোসর সেই সকল পুলিশ দেশের গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিগত ১৭ বছরে শেখ হাসিনার অবৈধ শাসনকালে লোমহর্ষক নির্যাতন চালায়। তারই একটি বাস্তব প্রতিচ্ছবি ফুটে ওঠে নাটক “বাসর ঘর” এ।

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির গৃহীত সপ্তাহব্যাপি কর্মসূচির প্রথম দিনে নাটকটি পরিবেশিত হয়। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন মাসউদ জামান।

রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জিয়া স্মৃৃতি পাঠাগার ও জিয়া পরিষদ যশোরের আয়োজনে নাটকটি পরিবেশিত হয়। নাটকটিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার ১৭ বছরের ভয়ঙ্কর ত্রাসের রাজত্বের বাস্তব প্রতিচ্ছবি ফুটে ওঠে। নাটকে অভিনয় করেন সোহেল রানা, মাসউদ জামান, রুকাইয়া আলম, স্বপন দাস, মারুফ হোসেন, শামসুদ্দিন হোসাইন, আলমগীর হোসেন, ইফতেখার তাহসিন, হাসিবুর রহমান, রিফাত মাহমুদ, আনিসুর রহমান, পিয়াস মন্ডল, ইব্রাহিম খলিল, তানভীর হাসান ও শাহিদুর রহমান।

নাটকটি দেখতে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ শিল্পকলা একাডেমিতে হাজির হন। নাটকের সাথে বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শাসনামলে তাদের জীবনের ওপর দিয়ে ঘটে যাওয়া বাস্তবার মিল খুঁজে পান।

অনেকের চোখের নোনা জলে মুখমন্ডল ভিজে যায়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত নিজেই দর্শক সারিতে বসে নাটকটি উপভোগ করেন।

দর্শক সারিতে আরও উপস্থিত ছিলেন, বিএনপির যশোর জেলা সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, সাবেক সভাপতি মন্ডলীর সদস্য গোলাম রেজা দুলু, সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, জিয়া স্মৃতি পাঠাগার জেলা শাখার সভাপতি মোস্তাক আহমেদ পলাশ প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রমজানের শেষ দশ দিন মক্কা-মদিনায়: ওমরাহ, ইবাদত ও জিয়ারায় এক অনন্য আত্মিক যাত্রা

মার্চ ১৮, ২০২৬

ড্যাব যশোরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ ১৭, ২০২৬

কেশবপুরে মসজিদে ফ্যান চালানো নিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৮

মার্চ ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.