Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২
  • দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়
  • নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ
  • যশোরে শিশু ধর্ষণের অভিযোগ
  • চাঁচড়া চেকপোস্টে বালিবাহী ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতার মা নিহত
  • যশোরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরের দর্জিপাড়ায় নতুন অর্ডার নেয়া বন্ধ
  • পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ইফতার অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ফ্যাসিবাদ চলে গেলেও তার চিহ্ন ও দালাল থেকে যায়

যশোরে সেমিনারে রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ
banglarbhoreBy banglarbhoreজুলাই ২৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

সরকারি মাইকেল মধুসূদন কলেজ(এমএম কলেজ) আয়োজিত ‘জুলাই বিপ্লব ২০২৪: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে  জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ ফ্যাসিবাদ, জুলাই বিপ্লব এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

ড. মোহাম্মদ আবদুল মজিদ তার বক্তব্যে বলেন, ফ্যাসিবাদ চলে যায় ঠিকই, কিন্তু তার চিহ্ন, দালাল রেখে যায়। এটা আমাদের দেশের রন্ধ্রে রন্ধ্রে আছে। একটি ফ্যাসিবাদী পরিস্থিতি থেকে মুক্তি পেলেই মুক্তি পাওয়া যায় না। আমরা যে উদ্দেশ্যে আন্দোলন করেছি, কী হচ্ছে? আমাদের সকলকে সচেতন থাকতে হবে। এখন সবচেয়ে বড় কথা, সেই ফ্যাসিস্টদের বিজয় হচ্ছে। তারা আনন্দ পাচ্ছে। আমাদের নিজেদের মধ্যকার আত্মচিৎকারের জন্যই এই সুযোগ তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, রংপুরের আবু সাঈদের মৃত্যুর পর আমাদের আন্দোলন জাতীয় পর্যায়ে এসেছে। আন্দোলন করেছে একজন, সুবিধা ভোগ করছে অনেক জন।

ভবিষ্যতের দিকে ইঙ্গিত করে ড. মজিদ আশঙ্কা প্রকাশ করে বলেন, আমি দেখতে পাচ্ছি খুব শিগগিরই জুলাই যোদ্ধাদের নিয়ে বিভ্রান্তি তৈরি হবে। আমাদের দৃষ্টিভঙ্গি আর চিন্তা চেতনা পরিবর্তন না করলে ‘যে লাউ সেই কদু’ হয়ে যাবে। তিনি শিক্ষার্থীদের প্রতি প্রচুর পড়াশোনা এবং নীতি নৈতিকতার ব্যাপারে সচেতন হওয়ার আহবানও জানান।

সেমিনারে সভাপতিত্ব করেন এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মিজানুর রহমান । বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. হারুন অর রশিদ।

বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন, আদ্ দ্বীন সখিনা মেডিকেল হাসপাতালের পরিচালক ডা. ইমদাদুল হক, কালের ধ্বনির সম্পাদক ইমরান মাহফুজ। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন, কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শামীমা আখতার। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মুকুল হায়দার প্রবন্ধ পাঠ করেন। প্রবন্ধে জুলাই বিপ্লবের বিভিন্ন দিক বিশদভাবে তুলে ধরা হয়।

এছাড়াও ছাত্র প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন, এমএম কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক হাসান ইমাম, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রাসেল ফারহান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্যপাত্র ফাহিম আল ফাত্তাহ্।

ছাত্র প্রতিনিধিরা তাদের বক্তব্যে কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা একটি অডিটোরিয়াম স্থাপনের জোর দাবি জানান।

গেলেও চলে চিহ্ন তার থেকে দালাল ফ্যাসিবাদ যায়
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২

মার্চ ৩, ২০২৬

দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়

মার্চ ৩, ২০২৬

নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ

মার্চ ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.