Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর অন্যতম মাধ্যম নাটক : শিল্পকলার মহাপরিচালক

বিবর্তন যশোর’র প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনদিনের অনুষ্ঠান উদ্বোধন
banglarbhoreBy banglarbhoreOctober 10, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
নাট্য সংগঠন বিবর্তন যশোরের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপি অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় যশোর শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক শেখ রেজাউদ্দীন আহমেদ। উদ্বোধনকালে তিনি বলেন, ‘অসংখ্য নাট্যকর্মী নিহত নির্যাতনের শিকার হয়েছে ফ্যাসিসদের হাতে। যারা জনগণের ক্ষমতাকে বিশ্বাস করে না তাদের হাতে। নোবেল জয়ী নাট্যকার হ্যারল্ড পিন্টার তার নাটকের জন্য অনেকবার নির্যাতনের শিকার হয়েছেন। সুতরাং পৃথিবীর ইতিহাসে নাটক অনেক গুরুত্বপূর্ণ। সাত ঘাটের কানাকনি নাটক স্বৈরাচার এরশাদের পতনে ভূমিকা রেখেছিলো। যারা ফ্যাসিস্ট হয়, অগণতান্ত্রিক সরকার হয়, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর অন্যতম মাধ্যম নাটক।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি নওরোজ আলম খান। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিবর্তনের প্রধান উপদেষ্টা লেখক আমজাদ হোসেন, সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আতিকুজ্জামান রনি প্রমুখ।

এর আগে বিবর্তনের শিল্পীরা সমবেতকণ্ঠে আবৃত্তি পরিবেশন করেন। পরে রাতে বিবর্তনের শিশু বিভাগের পরিবেশনায় পরপর দুটি নাটক মঞ্চস্থ হয়। প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা ও সাইফুল ইসলাম মন্ডলের নির্দেশনায় ‘রথের রশি’ ও পরে কাজী নজরুল ইসলামের রচনায় ও আতিকুজ্জামান রনির নির্দেশনায় ‘পুতুলের বিয়ে’ নাটক মঞ্চস্থ হয়।

আজ শনিবার একই মঞ্চে দেশসেরা মঞ্চ নাটক মাতব্রিং মঞ্চস্থ হবে। সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে নাটক- এই স্লোগান সামনে নিয়ে ১৯৮৯ সালের ১২ অক্টোবর বিবর্তন যশোর’র যাত্রা শুরু হয়।

অনুষ্ঠান উদ্বোধন প্রতিষ্ঠাবার্ষিকী বিবর্তন যশোর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.