Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ফ্যাসিস্টের দোসরদের সর্বাত্মকভাবে বয়কট করতে হবে : অধ্যাপক নার্গিস বেগম

banglarbhoreBy banglarbhoreজুন ১৬, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, গণতান্ত্রিক স্থিতিশীলতাকে যদি রক্ষা করতে হয় তাহলে ফ্যাসিস্টের দোসরদের সর্বাত্মকভাবে বয়কট করতে হবে। তাদের সঙ্গে কোনো সামাজিক সম্পর্কও রাখা যাবে না।
সোমবার বেলা ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন যশোর আয়োজিত সংবাদপত্রের কালো দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, কিছু কিছু সাংবাদিকের অসততা ও দায়িত্বহীনতার কারণেই শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল। সাংবাদিকদের একটি অংশের নির্লজ্জ দালালি আর চাটুকারিতার কারণে হাসিনার ১৭ বছরের ফ্যাসিবাদ টিকে ছিল। বিনিময়ে সে সব সাংবাদিক বিত্ত-বৈভবের মালিক হয়েছেন। এরা ফ্যাসিস্টের দোসর হিসেবে এখনো সক্রিয়। এদেরকে চিনে রাখতে হবে।

তিনি বলেন, আজও সাংবাদিক সমাজে এমন কিছু লোক আছে যারা ফ্যাসিস্ট শাসনের দোসর হয়ে কাজ করছে। এরা সুযোগ পেলেই মিথ্যা প্রচার ও অপপ্রচারে লিপ্ত হচ্ছে। সাংবাদিকতার নামে এদের অপকর্ম কোনোভাবেই বরদাশত করা যাবে না।
তিনি বলেন, গণতন্ত্রকে সংহত করার লড়াইয়ে রাজনৈতিক দল ও সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল ও প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন।

এ সময় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, সাবেক সহ-সভাপতি আনোয়ারুল কবীর নান্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এম. আইউব, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজল, তৌহিদ জামান ও সাইফুর রহমান সাইফ, এসএম ফরহাদ। সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। পরিচালনা করেন সাবেক সভাপতি নূর ইসলাম।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি

মার্চ ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.