Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মামলা পূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রম উদ্বোধন
  • মাগুরায় পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
  • নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা : অভিযুক্ত রবিউল গ্রেফতার
  • আস্থা, সততা ও দায়বদ্ধতার প্রতীক ‘বাংলা ভোর” বিশেষ স্বীকৃতি পেলেন সম্পাদক ও প্রকাশক
  • সস্তা প্লাস্টিকের খেলনায় শিশুদের নীরব বিষক্রিয়া
  • মণিরামপুরে ঢালী ব্রিকস অপসারণ ও বন্ধের দাবিতে অভিযোগ
  • মণিরামপুরে তিন মামলায় সাজাপ্রাপ্ত আসামি প্রধান শিক্ষক জামালের চাকরি থেকে ইস্তফা
  • ভারি বৃষ্টিতে সাজিয়ালী গ্রামের ব্রিজ ভেঙ্গে জনদুর্ভোগ চরমে
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ৮, ২০২৫

ফ্যাসিস্টের নির্যাতনের শিকার সকলেই বিএনপি পরিবারের সদস্য : অমিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ৮, ২০২৫
Facebook Twitter WhatsApp
ফ্যাসিস্টের নির্যাতনের শিকার সকলেই বিএনপি পরিবারের সদস্য : অমিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, যারা স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রে বিশ্বাস করে বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার দ্বারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন তারা সকলেই বিএনপি পরিবারের সদস্য। কারণ বিএনপি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিষ্কন্টক এবং মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য বিগত ১৭ বছর লড়াই করেছে। সেই লড়াইয়ে যারা অংশ নিয়েছেন তারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব মেনেই অংশ নেন।

বৃহস্পতিবার সদর উপজেলার উপশহর ইউনিয়ন মহিলা দল ও যশোর নগর মহিলা দলের ১ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত পৃৃথক দুটি মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। দেশের বিরাজমান পরিস্থিতি পর্যালোচনা ও তৃণমূলে মহিলা দলকে শক্তিশালী করার লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৃথক দুটি সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করে একটি স্বাধীন ভূখন্ড এবং লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাধনীতা সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের জীবনকে তুচ্ছ পর্যন্ত করেছেন। যে কারণে ফ্যাসিস্ট শেখ হাসিনা গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যা করতে চেয়েছিল। কিন্তু আল্লহর অশেষ কৃপায় এবং জনগণের বেগম খালেদা জিয়া বেঁচে আছেন। আর ভাগ্যের কি নির্মম পরিহাস জনগণ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছে। অন্যদিকে বিগত ১৭ বছর তরেক রহমান দীর্ঘপথ পরিক্রমায় গণতন্ত্রের জন্য নিজেকে নিবেদিত করে রেখেছেন। যে কারণে ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে পঙ্গু করে দেওয়ার লক্ষ্যে তারেক রহমানকে হত্যার করেছিল। কারণ দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা জানতো তারেক রহমান একদিন জনগণের পক্ষে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা লড়াইয়ে নেতৃত্ব দেবে। কিন্তু জনগণের দোয়ায় আজও তারেক রহমান বেঁচে আছেন।

ফ্যাসিস্টের নির্যাতনের শিকার সকলেই বিএনপি পরিবারের সদস্য : অমিত
তিনি বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে মহিলাদের ত্যাগ অনস্বীকার্য। রাজপথের আন্দোলনে পুরুষের পাশাপাশি মহিলারা শক্তির আধাঁর হিসেবে কাজ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া অনুধাবন করেছিলেন, নারীকে ঘরে রেখে দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়। সে কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া যতবারই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন ততবারই নারীকে শিক্ষিত, সাবলম্বী এবং আত্মমর্যাদা প্রদানের জন্য কাজ করেছেন। তারা নারী মর্যাদা সমুন্নত রাখা এবং তাদের নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করেছিলেন।

উপশহর ইউনিয়নের বি ব্লক বাজারে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, দলের সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য ও যশোর চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান। ইউনিয়ন মহিলা দল নেত্রী মিনা বেগমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফসহ নেতৃবৃন্দ।

অন্যদিকে বারান্দিপাড়া শতদল প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নগর মহিলা দলের ১ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি তর্জিনা বেগম।

এ সময় বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না, সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা, সাংগঠনিক সম্পাদক আম্বিয়া মঞ্জুর মুক্তা, নগর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক আনোয়ারা পারভিন আনু প্রমুখ।

অমিত বিএনপি পরিবারের সদস্য
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে মামলা পূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রম উদ্বোধন

মাগুরায় পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা : অভিযুক্ত রবিউল গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.