Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
  • ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
  • যশোর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
  • চৌগাছায় ১৫ বস্তা ইউরিয়া-ডিএপি সার জব্দ, দুইজনকে জরিমানা
  • এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদায় নিলেও, আন্দোলন শেষ হয়নি : নার্গিস বেগম

banglarbhoreBy banglarbhoreApril 26, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদায় নিলেও, আন্দোলন শেষ হয়নি। একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাক্সিক্ষত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের আন্দোলনের পরি সমাপ্তি হবে।

শনিবার সদর উপজেলার হৈবৎপুর ইউনিয়নের বৈশাখী উৎসবের অংশ হিসেবে গ্রাম বাংলার ঐহিত্যবাহী খেলাধুলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দড়ি টানাটানি, মোরগ লড়াই, বেলুন ফাটানো, মেয়েদের চেয়ার সিটিং খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংখ্যা গরিষ্ঠ জনগণের মতামতের ভিত্তিতে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের এই দাবি আদায়ে তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি বলেন, বিএনপি কখনোই ক্ষমতার লোভে রাজনীতি করে না। বিএনপি জনগণের দাবি আদায় এবং অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। আর সে কারনে বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার জাতাকালে পিষ্ট হয়েও জনগণের অধিকার আদায়ের জন্য আমরা কেউ রাজপথ ছেড়ে যাইনি। আমাদের ঐক্যবদ্ধ শক্তিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর আমরা এমন খোলা মেলা পরিবেশে এই ধরনের আয়োজন করতে পেরেছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি রেজাউল ইসলাম কামাল, যুগ্ম-সম্পাদক আব্দুর রহিম, বিএনপি নেতা রবিউল ইসলাম রবি, আব্দুস সালাম, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ, সাধারণ সম্পাদক মনোয়ারা মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভিন শেলী প্রমুখ।

আন্দোলন শেষ হয়নি নার্গিস বেগম
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

    September 5, 2026

    শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ

    September 4, 2026

    কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.