Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অভয়নগরে আগুনে দগ্ধ রুবেলের মৃত্যু, অভিযুক্ত প্রাক্তন স্ত্রী ও স্বজনরা
  • যশোরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সংবাদ প্রকাশের পর নতুন কর্মস্থলে তালার সেই ঘুষখোর মনিরুজ্জামান
  • জ্যৈষ্ঠের তাপদাহে পুড়ছে যশোর, রাতে এক পশলা স্বস্তির বৃষ্টি
  • যশোরে শুঁটকি মাছের প্যাকেটে ৩ হাজার পিস ইয়াবা
  • যশোরে নানাবাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু
  • বিএসএফের পুশইনের প্রতিবাদে বেনাপোলে সীমান্তবাসীর অবস্থান কর্মসূচি
  • যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যশোরের ৫ জন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বঙ্গবন্ধুর সমাধিতে নবনির্বাচিত এমপি ইয়াকুব আলীর শ্রদ্ধা

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ১৬, ২০২৪No Comments০ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বিবি প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন যশোর-৫ (মণিরামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী। মঙ্গলবার দুপুরে তিনি বীরমুক্তিযোদ্ধাসহ দলীয় নেতাকমীর্দের সাথে নিয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন এমপি এস এম ইয়াকুব আলী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ, আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন, হাসেম আলী, গৌর কুমার ঘোষ, বীরমুক্তযোদ্ধা আব্দুল জব্বার, ঝাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক মন্টু, নেহালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম ফারুক হুসাইন, কাশিমনগর ইউনিয়নের চেয়ারম্যান তৌহিদুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, কাউন্সিলর আদম আলী, কুদ্দুস আলী, যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক মাজেদা খাতুন, স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাহবুবুর রহমানসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অভয়নগরে আগুনে দগ্ধ রুবেলের মৃত্যু, অভিযুক্ত প্রাক্তন স্ত্রী ও স্বজনরা

জুন ৪, ২০২৬

যশোরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জুন ৪, ২০২৬

সংবাদ প্রকাশের পর নতুন কর্মস্থলে তালার সেই ঘুষখোর মনিরুজ্জামান

জুন ৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.