পাইকগাছা সংবাদদাতা
পাইকগাছায় বড় বোনের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়ে খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান বোনের বাড়িতে পৌঁছান।

দীর্ঘদিন পর প্যারোলে মুক্তি পেয়ে পুলিশী প্রহরায় সোমবার রাত ৮ টা ৪০ মিনিটে কপিলমুনির কাশিমনগরে প্রয়াত বড় বোন রওশনারান (৭০) বাড়িতে পৌঁছালে শত-শত মানুষ জড়ো হন।

এ সময় তিনি কাঁন্নায় ভেঙে পড়লে আবেগঘন সংক্ষিপ্ত বক্তব্যে জানান, বোড় বোন আমাদেক মায়ের মতো করে স্নেহ ও মমতা দিয়ে আগলে রাখতেন। এ সময় সাবেক এমপি’র বক্তব্য শুনে এলাকাবাসীও আবেগাপ্লুত হয়ে পড়েন।

উল্লেখ্য, সোমবার সকালে বার্ধক্যজনিত কারণে কপিলমুনির সাবেক ইউপি চেয়ারম্যান আ. মান্নানের স্ত্রী ও সাবেক এমপি’র বড় বোন রওশনারা মান্নান কাশিমনগরের বাড়িতে ইন্তেকাল করেন।

এ ঘটনায় সাবেক এমপি’র মেয়ে মৃত্তিকা জামানের আবেদনের প্রেক্ষিতে যশোর কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ সংক্ষিপ্ত সময়ের জন্য রশীদুজ্জামানকে প্যারোলে মুক্তি দেন।

Share.
Exit mobile version