Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পুড়িয়ে দেওয়া যশোর আ’লীগ কার্যালয় হঠাৎ ঝুলছিলো শেখ মুজিবুর ও হাসিনার ব্যানার  
  • ১৭ বছর পর তরিকুল পরিবারের হাতে মন্ত্রিত্ব যশোরজুড়ে আনন্দ উচ্ছ্বাস
  • অমিত প্রতিমন্ত্রী হওয়ায় যশোরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
  • ভারতে পাচার হওয়া ২৮ বাংলাদেশী শিশু-কিশোরকে বেনাপোল দিয়ে হস্তান্তর
  • যশোরে আগুনে চার গরু-ছাগলসহ গোয়াল ঘর ভস্মিভূত
  • গুড় তৈরি করে কাঙ্ক্ষিত মুনাফা না হওয়ায় পেশা ছাড়ছেন গাছিরা
  • জয়তী সোসাইটির উদ্যোগে ষাটোর্ধ মায়েদের মাঝে ইফতার সামগ্রি বিতরণ
  • পরিবারের ওপর পুলিশি হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, ফেব্রুয়ারি ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বন্দনা রায়ের মত মা’দের সম্মান জানাতেই মা দিবস

banglarbhoreBy banglarbhoreমে ১১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ভি পি ইলিয়াস, ঝিকরগাছা

বন্দনা করেই অসচ্ছল সংসারে সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলতেই যেন জন্ম-বিয়ে এবং মা হয়ে এই ধরাধমে এসেছিলেন বন্ধনা রায়।

যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বন্দনা রায় (৫২)। তার বাবার বাড়ি সাতক্ষীরা জেলার ঝাউডাঙ্গা গ্রামে। অভাবের সংসারে তার বাবা পড়াশোনাকালেই বন্দনা রায়ের দিয়ে দেন। স্বামী নিশিকান্তের অভাবের সংসারে এসে ঘর বাঁধেন। নিশিকান্ত ছিলেন একজন দরিদ্র মিষ্টি বিক্রেতা। যার হোটেলের নাম ছিল ‘নিশির হোটেল’।

অভাবের সংসারে মিষ্টি বিক্রেতা স্বামী নিশিকান্তের সাথে বন্দনা রায় মিষ্টি তৈরি করতেন। এভাবে চলতে থাকে তাদের দারিদ্রতার সাথে জীবন যুদ্ধের লড়াই। এরই মাঝে সংসারে জন্ম নেয় ৩ কন্যা সন্তান লিপিকা রায়, সাগরিকা রায় এবং ইতিকা রায়। স্বামী সংসার মেয়েদের নিয়ে বেশ কিছু বছর অতিবাহিতের পর বড় মেয়ের বিয়ে দেন। মেয়ের বিয়ের ১ বছরের মাথায় নিশিকান্ত হঠাৎ করেই মারা যান। বন্দনা রায়ের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে। এত দুঃখের মাঝেও সুখের চিন্তা মেয়ে সাগরিকা রায়ের মেডিকেল কলেজে সুযোগ পেয়েছে। এখন তার ভর্তির টাকা জোগাড় করতে হবে। কি করবেন বন্দনা রায়? আবার স্বামীর শ্রাদ্ধের সৎ কার্য শেষ করতে হবে। গচ্ছিত কোন অর্থ নেই তার হাতে। ধার দেনা করে স্বামীর শ্রাদ্ধের সৎকার্য শেষ করেন এবং মেয়ের মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করেন। স্বামী মারা যাওয়ার পর বন্দনা রায়কে শ্বশুরবাড়ি থেকে বের করে দেয়ার ষড়যন্ত্র চলে। সবকিছুর বাঁধার মোকাবেলা করেই বন্দনা রায় তার সন্তানদেরকে লেখাপড়া করিয়ে সুপাত্রে পাত্রস্থ করেন। বর্তমানে বন্দনা রায়ের বড় মেয়ে মাস্টার্স পাশ করে একজন সফল উদ্যোক্তা, দ্বিতীয় মেয়ে ডাক্তার সাগরিকা রায় পিরোজপুর জেলার সদর হাসপাতালের মেডিকেল অফিসার এবং ছোট মেয়ে ইতিকা রায় বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসিস্ট হিসেবে পড়াশোনা শেষ করেছেন।

এখন বন্দনা রায় সৃষ্টিকর্তার কাছে বন্দনা করে সকল দায় দেনা পরিশোধ করেছেন। একজন সফল মা হিসেবে বন্দনা রায় নিজের স্বামীর হোটেলটি পরিচালনার পাশাপাশি কিছু কর্মচারী নিয়োগ দিয়েছেন। অভাবের সংসারে এখন আর নেই অভাব।

মেয়েদেরকে সুপাত্রে পাত্রস্থ করে মা তার দায়িত্ব শেষ করেছেন। বন্দনা রায় একজন গর্বিত মা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরে আছেন আত্মতৃপ্তিতে। এমন মায়েদের জন্যই আজকের এই মা দিবস-এর সৃষ্টি। মা দিবসের সফলতা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পুড়িয়ে দেওয়া যশোর আ’লীগ কার্যালয় হঠাৎ ঝুলছিলো শেখ মুজিবুর ও হাসিনার ব্যানার  

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

১৭ বছর পর তরিকুল পরিবারের হাতে মন্ত্রিত্ব যশোরজুড়ে আনন্দ উচ্ছ্বাস

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অমিত প্রতিমন্ত্রী হওয়ায় যশোরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.