বাংলার ভোর প্রতিবেদক
নির্বাচনের পর পুরোনো বন্ধুদের সাথে স্মৃতিময় এক সন্ধ্যা কাটালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বন্ধুদের আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি বলেন, তার নির্বাচনী বিজয়ের পেছনে বন্ধুদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। যার জন্য তিনি কৃতজ্ঞ।

প্রতিমন্ত্রী বলেন, যার যার জায়গা থেকে নির্বাচনে আপনারা আমার জন্য কাজ করেছেন। বিজয়ের পর আজ বন্ধুদের কাছে এসেছি কৃতজ্ঞতা জানাতে।

শনিবার যশোরের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যশোর জিলা স্কুলের ১৯৯১ ব্যাচ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি স্মৃতিচারণ ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, স্কুলজীবনের বন্ধুত্ব মানুষের জীবনের সবচেয়ে শক্তিশালী বন্ধনগুলোর একটি। বন্ধুদের সমর্থনই তাকে এগিয়ে নিতে অনুপ্রাণিত করেছে। এ সময় তিনি বন্ধুদের কাছে প্রতিজ্ঞা করে বলেন, আপনাদের কথা দিচ্ছি আগামীর পথচলায় এমন কোন কাজ করবো না যাতে আপনাদের মাথা নত হয়।

ইফতার অনুষ্ঠানে ৯১ ব্যাচের সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ব্যক্তিত্ব ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version