Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বর্জ্যজনিত দূষণ সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে : মেয়র খালেক

banglarbhoreBy banglarbhoreJanuary 14, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

খুলনা অফিস
পরিবেশ সুরক্ষার সাথে বর্জ্য ব্যবস্থাপনা ওতপ্রোতভাবে জড়িত। বর্জ্যজনিত দূষণ সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে।
একটি শহরের সৌন্দর্য নির্ভর করে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর। তাই সুন্দর একটি শহর গড়ে তুলতে আমাদের আচরণের পরিবর্তন আনতে হবে।
‘বাংলাদেশে নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর’ প্রকল্পের আওতায় ‘গৃহস্থালি পর্যায়ে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে আচরণগত বৈশিষ্ট্য বিশ্লেষণ’ শীর্ষক ফরমেটিভ রিসার্চ এর প্রস্তুতিমূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব কথা বলেন।
গতকাল বিকেলে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরও বলেন, যেখানে-সেখানে ময়লা আবর্জনা ফেলা নগরবাসীর উচিৎ নয়। নির্দিষ্ট স্থানে বাড়ির ময়লা ফেলতে হবে। বর্তমান সরকার শহরাঞ্চলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কাজকে জরুরিভাবে উন্নীত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে যারা পরিবেশ নষ্ট করছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। সঠিক পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা করতে পারলে এই বর্জ্য সম্পদে পরিণত করা যাবে। খুলনাকে একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে মেয়র সকলের সহযোগিতা কামনা করেন।
কর্মশালায় খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, চীফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, প্রধান বর্জ্য কর্মকর্তা আনিসুর রহমান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিওটেকনিক্যাল অ্যান্ড জিও-এনভায়রমেন্টল ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর ড. রাফিজুল ইসলাম, খুলনা সিটি মেডিকেল কলেজের পরিচালক (হাসপাতাল) ডা. এম এ আলী ও কনিকা কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ এ কাশেম বক্তৃতা করেন। প্রবন্ধ উপস্থাপন করেন এসএনভি এর কো-অর্ডিনেটর মো. ইরফান। কর্মশালায় কেসিসি’র বিভিন্ন শাখার কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.