Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে
  • অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা
  • সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী
  • যশোরে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরি: আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য আটক
  • যশোরে ৫.০ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক
  • ইফতার মাহফিলে সম্প্রীতি ও জনসচেতনতার আহ্বান
  • এনামের তৈরি যুদ্ধ বিমান উড়ছে আকাশে
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর শাখার মিলনমেলা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২৬, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার বার্ষিক বনভোজন বুধবার জেস গার্ডেন পার্কে অনুষ্ঠিত হয়। সাংবাদিক রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক, ব্যবসায়ী শুভাকাক্সক্ষীদের উপস্থিতিতে বনভোজন মিলন মেলায় পরিণত হয়। বনভোজন অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

সংগঠনের সভাপতি গোপীনাথ দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএস তৌহিদুর রহমান, সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাবলু, অধ্যাপক নার্গিস বেগম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, বাংলার ভোর পত্রিকার প্রকাশক সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, দৈনিক রুপান্তর পত্রিকার প্রকাশক সম্পাদক আলমগীর কবীর, সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, প্রেসক্লাব যশোরের সাবেক সহসভাপতি নূর ইসলাম, লোকসমাজ পত্রিকার বার্তা সম্পাদক শিকদার খালিদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিলন রহমান, লোকসমাজের চিফ রিপোর্টার হাবিবুর রহমান রিপন, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম আর খান মিলন।

অনুষ্ঠানে সংগঠনের সহ সভাপতি আইয়ুব হোসেন মনা, যুগ্ম সাধারণ সম্পাদক হাসফিকুর রহমান পরাগ, কোষাধ্যক্ষ শামসুজ্জামান স্বজন, দপ্তর সম্পাদক দাউদ হোসেন, নির্বাহী সদস্য সাজ্জাদুর রহমান মিটনসহ অন্যান্য সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে রাফেল ড্রর পুরস্কার বিতরণ ও পরিচালনা করেন সংগঠনের সাবেক সভাপতি মনিরুজ্জামান মুনির ও সাধারণ সম্পাদক গালিব হাসান পিল্টু। শেষে যশোরের সেরা শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মিলনমেলা যশোর শাখা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.