Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা
  • যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
  • যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
  • নেই গোয়াল-গরু তবুও সেখান থেকে সরবরাহ মণ মণ দুধ : আটক ৬
  • চৌগাছায় জব্দ জ্বালানি তেল সাধারণের মাঝে বিক্রি
  • যশোর শিক্ষা বোর্ডে দোয়া ও ইফতার মাহফিল
  • যশোর সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার ও দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাংলার ভোরে সংবাদ প্রকাশ : কালীগঞ্জ খাদ্য গুদামে ঢুকছে সিন্ডিকেটের ধান ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

banglarbhoreBy banglarbhoreজুন ২৮, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ

ঝিনাইদহের কালীগঞ্জ খাদ্য গুদামে সরকার নির্ধারিত মূল্যে উপজেলার প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান না নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে ধান কেনার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মহেশপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মান্নান আলীকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠনা করা হয়েছে।

গত ২৫ জুন দৈনিক বাংলার ভোরে ‘কালীগঞ্জ খাদ্য গুদামে ঢুকছে সিন্ডিকেটের ধান’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর এই তদন্ত কমিটি গঠন করা হয়। প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর থেকে টনক নড়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের।

তদন্ত কমিটির প্রধান ও মহেশপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মান্নান আলী জানান, পত্রিকায় যেদিন সংবাদ প্রকাশিত হয়েছে ওই দিন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে তিনি ছাড়াও বাকি দুইজন সদস্য রয়েছেন। আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিতে বলা হয়েছে।

তিনি আরো বলেন, ইতিমধ্যে তদন্ত কমিটির কাজ শুরু হয়েছে। বুধবার তারা কালীগঞ্জ খাদ্য গুদামে গিয়ে অনেকের বক্তব্য নিয়েছেন।

উল্লেখ্য, গত ২৪ জুন সকাল সাড়ে ৯ টার দিকে মোবারকগঞ্জ চিনিকলের পিছনে জঙ্গলের মধ্যে থাকা ঢাকা মেট্রো-ট-২০-৭৭০৩ নম্বরের একটি ট্রাক থেকে খাদ্য অধিদপ্তরের স্টিকার লাগানো বস্তা নামানো হচ্ছে।

৪৫০ বস্তা ধান নড়াইল থেকে আনা হয়েছে। সেখান থেকে ট্রলিতে করে কালীগঞ্জ উপজেলা খাদ্য গুদামে প্রবেশ করানো হয়। এ সময় জঙ্গলের মধ্যে প্রায় ৪০০টি খাদ্য অধিদপ্তরের স্টিকার লাগানো বস্তা পড়ে থাকতে দেখা যায়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা

মার্চ ৯, ২০২৬

যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মার্চ ৯, ২০২৬

যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

মার্চ ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.