বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপালে সাড়ে ২৯ কেজি হরিণের মাংসসহ শফিকুল শেখ (৩০) নামে এক শিকারিকে আটক করেছে পুলিশ।
গতকাল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া নদীতে থাকা একটি স্যালো ইঞ্জিনচালিত নৌকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় নৌকায় তল্লাশি চালিয়ে সাড়ে ২৯ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। আটক শফিকুল উপজেলার ভাগা গ্রামের বাসিন্দা।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাশ বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করে শফিকুলকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। এছাড়া জব্দ করা হরিণের মাংস কেরোসিন দিয়ে ধ্বংস করা হয়েছে।
শিরোনাম:
- জয় হোক সাম্যের : মহান মে দিবস আজ
- প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত
- নদীর মাটি বিক্রির টাকা ভাগাভাগি : মণিরামপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১৫
- অক্সফোর্ড স্কুলে পুরস্কার বিতরণ: সহশিক্ষায় গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
- রাতভর বৃষ্টি : কেটে রাখা ধান ভিজে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক
- যশোরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৯
- শিশু ধর্ষকের গ্রেফতার ও ফাঁসির দাবিতে যশোরে মানববন্ধন
- যশোরে সাবেক মন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে মামলা

