Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ঈদের জামাতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  • যশোরে বৈষম্যবিরোধী নেতা রাশেদ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ
  • যশোরে মৎস্য হ্যাচারি থেকে অস্ত্রসহ গ্রেফতার ২
  • আদালতে বিচারাধীন বিরোধকে কেন্দ্র করে যশোরে এক পরিবারকে হুমকির অভিযোগ
  • ঈদ যাত্রায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভোগান্তি
  • কেশবপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
  • কোরবানির হাট : যশোরে ফড়িয়া সিণ্ডিকেটে বাড়তি দাম
  • শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মে ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাঘারপাড়ায় গোলাম রসুলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ১০, ২০২৫No Comments৫ Views
Facebook Twitter WhatsApp
বাঘারপাড়ায় গোলাম রসুলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
Share
Facebook Twitter LinkedIn

বাঘারপাড়া সংবাদদাতা
যশোরের বাঘারপাড়ায় কাইণ্ড ভিশন ও আল হেলাল ট্রাস্টের উদ্যোগে সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। দিনব্যাপি এ ক্যাম্পে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন যশোর-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুল।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ওয়েলফেয়ার পলিটিক্সে বিশ্বাস করে, যাতে জনগণের দ্বোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া যায়।” তিনি আরও জানান, জনগণের সেবার ধারাবাহিকতা বজায় রাখতে এবং বাঘারপাড়ার স্বাস্থ্যখাতকে আধুনিক ও কার্যকরভাবে গড়ে তুলতে তিনি কাজ করে যাবেন।

অনুষ্ঠানে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আল হেলাল ট্রাস্টের সেক্রেটারি মাষ্টার নাসির হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, উপজেলা আমির অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি আ. জব্বারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দরা ডা. মনিরুজ্জামান তুহিন (মেডিসিন বিশেষজ্ঞ), ডা. আনিচুর রহমান (মেডিসিন বিশেষজ্ঞ), ডা. আফছার আলী (শিশু রোগ বিশেষজ্ঞ), ডা. জিয়াসমীন আকতার (তনিমা) (প্রসূতি ও গাইনী রোগ বিশেষজ্ঞ ও সার্জন), ডা. শামছুননাহার (প্রসূতি ও গাইনী রোগ বিশেষজ্ঞ), ডা. শরিফুল ইসলাম (শ্যামল) (কিডনি ও মেডিসিন রোগ বিশেষজ্ঞ), ডা. বনি আমিন (ক্যাথার ও জেনারেল সার্জন)।

দিনব্যাপি এই ক্যাম্পে নারী, শিশু, বয়স্ক ও বিভিন্ন রোগে আক্রান্ত মানুষজন চিকিৎসাসেবা নেন। অধ্যাপক গোলাম রসুলের তত্ত্বাবধানে রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

গোলাম রসুল ফ্রি মেডিকেল ক্যাম্প বাঘারপাড়া
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ঈদের জামাতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

মে ২৬, ২০২৬

যশোরে বৈষম্যবিরোধী নেতা রাশেদ খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

মে ২৬, ২০২৬

যশোরে মৎস্য হ্যাচারি থেকে অস্ত্রসহ গ্রেফতার ২

মে ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.