Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সংস্কৃতি পরিষদ বাংলাদেশের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
  • যশোরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান
  • যশোরে কোটি টাকার পৈতৃক জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
  • বেনাপোলে যুবককে লক্ষ্য করে গুলি
  • যবিপ্রবির বহিস্কৃত কর্মচারী ও যুবলীগ নেতা বাদল আটক
  • বাঘারপাড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হতাহত ২
  • যশোরে মহিলা দলের উদ্যোগে শহীদ জিয়ার শাহদতবার্ষিকী পালনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  • ভবন-মালিকসহ ৬২ স্বচ্ছল নারীর নামে ফ্যামিলি কার্ড, ৩ কর্মকর্তাকে বদলি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাঘারপাড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হতাহত ২

banglarbhoreBy banglarbhoreজুন ৬, ২০২৬No Comments৩ Views
Facebook Twitter WhatsApp
বাঘারপাড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হতাহত ২
Share
Facebook Twitter LinkedIn

বাঘারপাড়া সংবাদদাতা

যশোরের বাঘারপাড়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রমজান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নয়ন (১৫) নামে আরও এক কিশোর গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 শনিবার (৬ মে) সকাল আনুমানিক ৮টার দিকে বাঘারপাড়া থানাধীন চাপাতলা ঈদগাহের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রমজান ও আহত নয়ন উভয়েই বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের চাপাতলা আজমপুর গ্রামের বাসিন্দা। রমজান উপজেলার খোকন মিয়ার ছেলে এবং নয়ন মানিক মিয়ার ছেলে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে রমজান ও নয়ন মোটরসাইকেলযোগে খাজুরা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তারা চাপাতলা ঈদগাহের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রমজানকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, গুরুতর আহত নয়নকে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

বাঘারপাড়া থানা পুলিশ দুর্ঘটনার বিষয়টি অবগত আছেন বলে জানা গেছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সংস্কৃতি পরিষদ বাংলাদেশের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

জুন ৬, ২০২৬

যশোরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

জুন ৬, ২০২৬

যশোরে কোটি টাকার পৈতৃক জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

জুন ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.