Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার
  • শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ
  • সুন্দরবন ঘেষা গড়ইখালীতে টেকসই রাস্তা গ্রামীণ জীবন বদলের আশা
  • যশোর পৌরসভা : নিবন্ধিত রিকশা তিন হাজার, চলে ২৩ হাজার
  • ঈদ খরচ : হেস্কা মিশনে ব্যস্ত যশোরের কয়েক ডজন সাংবাদিক
  • শহিদ জিয়ার স্মৃতি বিজড়িত উলাশীর খাল পড়ে আছে অযত্নে
  • ভবদহে আবারও জলাবদ্ধতার শঙ্কা  ধীরগতির খনন কাজে উদ্বিগ্ন এলাকাবাসী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাঘারপাড়ায় বিনামূল্য বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা পেল দুই সহস্রাধিক রোগী

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৬, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
বাঘারপাড়ার জামায়াতের মেডিকেল ক্যাম্প
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বাঘারপাড়ায় বিনামূল্য বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা পেয়েছে দুই সহ্রাধিক মানুষ।

শনিবার দিনভর উপজেলার খাজুরা ইসলামীয়া ফাযিল মাদরাসাতে এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে কাইন্ড ভিশন যশোর ও আল হেলাল ট্রাস্ট্র বাঘারপাড়া।

সকালে এই ক্যাম্পের উদ্বোধন করেন যশোর-৪ আসনে জামায়াতে মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, ‘ধনী-গরিব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ যেন একই মানের সেবা পায়-সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

স্বাস্থ্যসেবার উন্নয়নে জামায়াতে ইসলাম অগ্রণী ভূমিকা পালন করবে। প্রতিটি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারবদ্ধ।’

আল হেলাল ট্রাস্টের সদস্য হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন ডা. আনিসুর রহমান। ফ্রি মেডিকেল ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি ও প্রসূতি, অর্থোপেডিক, নিউরো মেডিসিন, বাতব্যথা, নবজাতক ও শিশু রোগ, কিডনি ও ক্যান্সারসহ মোট ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখেন।

চিকিৎসাপত্র প্রদানের পর রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই ক্যাম্পে জনসাধারণের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

চিকিৎসা সেবা পাওয়া বেশিরভাগ রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় মেডিসিন সরবরাহ করা হয়েছে।

স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিতভাবে এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

চিকিৎসক চিকিৎসা বাঘারপাড়া বিনামূল্য বিশেষজ্ঞ রোগী
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মার্চ ১৩, ২০২৬

যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার

মার্চ ১৩, ২০২৬

শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ

মার্চ ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.