Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাড়ি নির্মাণে ১০ লাখ টাকা চাঁদা দাবি যশোরে ৫ সন্ত্রাসীর নামে মামলা

banglarbhoreBy banglarbhoreমার্চ ২৪, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বাড়ি নির্মাণে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যশোর আদালতে মামলা হয়েছে। শহরের শংকরপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী তুহিন-সুহিন এবং হবি চৌধুরীসহ ৫জনকে এই মামলার আসামি করা হয়েছে। আজ (রোববার) শংকরপুর কালীতলার কাজী দুলালের স্ত্রী আসপিয়া আক্তার এই মামলাটি করেছেন।

বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে আদেশ দিয়েছেন।

আসামিরা হলো, শংকরপুর এলাকার কাঠমিস্ত্রি আব্দুল জলিলের দুই ছেলে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী তুহিন ও সুহিন, মৃত কিনাই চৌধুরীর ছেলে হবি চৌধুরী, মৃত হাজের আলীর ছেলে আইয়ুব আলী এবং একই এলাকার ইউনুস আলী।

বাদী মামলায় উল্লেখ করেছেন, পৈত্রিক সম্পত্তিতে তিনি বাড়ি নির্মাণ কাজ করে আসছেন। গত ৫ মার্চ আসামি তুহিন ও সুহিনসহ সকলেই আগ্নেয়াস্ত্র নিয়ে বাদীর বাড়িতে এসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। রাজি না হলে খুন জখমের ভয়ভীতি প্রদর্শন করে। এরপরে নির্মাণাধীন দেয়াল ভেঙ্গে এক লাখ টাকার ক্ষতি করে। একই সাথে চাঁদা স্বরূপ দুই লাখ টাকার লোহার রড ও একটি পানির মটর নিয়ে যায়। পরে বাদী জাতীয় সেবা ৯৯৯ নম্বরে কল করেন। এরপরে তারা জীবননাশের হুমকি দিয়ে চলে যায়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.