Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২
  • দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়
  • নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ
  • যশোরে শিশু ধর্ষণের অভিযোগ
  • চাঁচড়া চেকপোস্টে বালিবাহী ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতার মা নিহত
  • যশোরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরের দর্জিপাড়ায় নতুন অর্ডার নেয়া বন্ধ
  • পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ইফতার অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নার্গিস বেগম বলেন, বর্তমানে শিক্ষা ব্যবস্থাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে কোন নৈতিক শিক্ষাই শিক্ষার্থীদের দেয়া হচ্ছে না। আগে সব বইতে কবিতা থাকতো, মনিষীদের কাহিনী থাকতো। গুরুজনের প্রতি নিষ্ঠা ও ভক্তির শিক্ষা থাকতো। কিন্তু এখন সেসব নেই। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বাচ্চাদেরকে মানুষের মত মানুষ করে গড়ে তুলতে হলে অভিভাবকদেরকে সচেতন হতে হবে। বাচ্চাদেরকে বিলাসিতা শেখানো যাবেনা। মিতব্যয়ী হিসেবে গড়ে তুলতে হবে। সন্তানদেরকে দায়িত্ববোধ শেখাতে হবে।

তিনি তার বক্তব্যে অভিভাবকদের উদ্দেশ্যে আরও বলেন, সন্তানদেরকে মোবাইল আসক্তি থেকে দূরে রাখার পাশাপাশি নিজেদেরকেও মোবাইল আসক্তি থেকে বেরিয়ে আসতে হবে। শিশুদেরকে সময় দিতে হবে। তারা যখন পড়তে বসে তাদের পাশে বসে মোবাইল না টিপে সন্তানের পড়াশোনার দিকে খেয়াল দিতে হবে। তাহলে সেই সন্তান পড়ালেখায় ভালো হবে।

যশোর সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি প্রবীর মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনজারুল হক খোকন, সমাজসেবক জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার, সহকারি শিক্ষক সামসুন্নাহার সালমা, যুগলচন্দ্র পোদ্দার, বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি মাসুদ হোসেন মোর্তজা, সদস্য ইমরান হোসেনসহ অভিভাবকবৃন্দ।

বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২

মার্চ ৩, ২০২৬

দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়

মার্চ ৩, ২০২৬

নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ

মার্চ ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.