Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
  • যশোরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • বাঘারপাড়ায় ‘শহীদ জিয়া স্মৃতি’ফুটবলের পুরস্কার বিতরণ
  • সংস্কারের অভাবে পোড়োবাড়িতে পরিণত মণিরামপুরের নেবুগাতী কমিউনিটি ক্লিনিক
  • Deutsche Neue Online Casinos: Dein umfassender Guide für moderne Glücksspielplattformen
  • ধর্ম বিশ্বাসের ভিন্নতায় কোন মানুষ পিছনে পড়বে না : অমিত
  • যশোর সদর উপজেলা জাতীয় পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • যশোর-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় ফুফু-ভাতিজার মর্মান্তিক মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিএনপির ৩১ দফা গণতন্ত্র ও অধিকারের কথা বলে: অমিত

যশোরে ডিইএবি’র মতবিনিময় সভা
banglarbhoreBy banglarbhoreApril 22, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জিয়াউর রহমান এ দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত করেছিলেন। মানবাধিকার প্রতিষ্ঠিত করেছিলেন। আওয়ামী লীগ জনগণের অধিকারকে নষ্ট করেছে। বাক স্বাধীনতাকে হরণ করেছে। গণতন্ত্রকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যেতে এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে।
মঙ্গলবার সকালে যশোর জেলা বিএনপির কার্যালয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) যশোর শাখার নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জনগণের কাক্সিক্ষত গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন পূরণ করার দায়িত্ব বিএনপির। বিএনপি জনগণের সেই স্বপ্ন পূরণে বিগত ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার সীমাহীন নির্যাতন নিপীড়ন সহ্য করে বিরামহীন ধারাবাহিক আন্দোলন করেছে। আমরা গত ১৭ বছর গণতান্ত্রিক বাংলাদেশের জন্য লড়াই করেছি। আমরা একটি বৈষম্যহীন সমাজের কথা বলেছি। স্বাধীন গণমাধ্যম, বাকস্বাধীনতা ও ভোটাধিকারের কথা বলেছি। আইনের শাসন, মানবাধিকারের কথা বলেছি। সেটার পরিণতি পেয়েছে ছাত্রদের আন্দোলন এবং আত্মত্যাগের মধ্য দিয়ে।’
বর্তমান বাস্তবতা তুলে ধরে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘গত ১৭ বছরের অভিজ্ঞতায় প্রশাসনের প্রতি ইতিবাচক মন্তব্য করার কোনো কারণ নেই। তবে এখন আমাদের উদার হতে হবে। যার যত বেশি তিক্ত অভিজ্ঞতা, তাকে তত বেশি উদার হতে হবে। এটাই হলো বাস্তবতা।
তিনি বলেন, সকল অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সরে এসে মানুষের কল্যাণে কাজ করতে হবে। দলের নির্দেশনা মেনে নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে।
তিনি বলেন, বাস্তবতার নিরিখে রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২২ সালে ৩১ দফা রূপরেখা জাতির সামনে তুলে ধরেন। এটা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মানুষের কথা বলার অধিকার থাকবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। রাষ্ট্রকাঠামো মেরামতের এই ৩১ দফাকে মাঠপর্যায়ে সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে পৌঁছাতে হবে।
বাস্তবতার নিরিখে রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২২ সালে ৩১ দফা রূপরেখা জাতির সামনে তুলে ধরেন। এটা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মানুষের কথা বলার অধিকার থাকবে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের মাধ্যমে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, কোতোয়ালি বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

ডিইএবি’র মতবিনিময় সভা যশোরে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা

    September 4, 2026

    যশোরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

    September 4, 2026

    বাঘারপাড়ায় ‘শহীদ জিয়া স্মৃতি’ফুটবলের পুরস্কার বিতরণ

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.