Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদের আগে বেজপাড়ায় অসহায়দের মাঝে ফ্রেন্ডস ক্লাবের মাংস বিতরণ
  • সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ার করলেন নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক খোকন
  • যশোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা
  • যশোরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
  • যশোরে গোফরান বাহিনীর প্রধান নাসির শেখ আটক
  • কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের ঈদ সামগ্রি বিতরণ
  • পাইকগাছায় ২৪ ঘন্টায়ও পুলিশ সদস্যের মা হত্যার ক্লু উদ্ধার হয়নি!
  • এবার খুলনায় প্রকাশ্যে গুলি করে ছাত্রদল নেতা হত্যা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিএনপি এখন আ. লীগের স্লোগান বলছে : ফয়জুল করিম

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ১১, ২০২৫Updated:সেপ্টেম্বর ১২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
বৃহস্পতিবার বিকেলে যশোরের ঝিকরগাছা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত জনসভায় সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম প্রধান অতিথির বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা।

জিয়াউর রহমানের আদর্শের উপরে ভিত্তি করে বিচারপতি আব্দুস সাত্তার এবং বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসেছিলেন। তারা ক্ষমতায় আসার পর বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠার পরিবর্তে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন। বর্তমানে তারা জিয়াউর রহমানের আদর্শের বাংলাদেশী জাতীয়তাবাদ ভুলে গিয়ে আওয়ামী লীগের স্লোগান “তুমি কে আমি কে, বাঙালি বাঙালি।” বলতে শুরু করেছেন।

প্রধান অতিথি বলেন, বর্তমান বিএনপি, যুবদল, ছাত্রদল নিজেরাই নিজেদেরকে খুন করতে শুরু করেছে। তারা দেশব্যাপি চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন। এদের কাছে দেশের মানুষ নিরাপদ নয়।

তাই আসুন বাংলাদেশে ইসলামী দলকে ক্ষমতায় নিয়ে এসে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হবে। ইসলামী দল ক্ষমতায় আসলে দেশের কেউ খুন, হয়রানি, চাঁদাবাজির শিকার হবে না। দেশের মানুষ না খেয়ে থাকবে না। সব মার্কা দেখা শেষ ইসলামী আন্দোলনের বাংলাদেশ বলে বক্তব্য শেষে তিনি নেতাকর্মীদের নিয়ে মাগরিবের নামাজ আদায় করেন।

যশোরের ঝিকরগাছা বি এম হাই স্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিকরগাছা উপজেলা শাখা আয়োজিত বিশাল জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি শেখ আব্দুল কাদের। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি আব্দুল হালিম মিয়া ও সেক্রেটারি মোহাম্মাদ আলী সরদার, ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার আব্দুল আলিমসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঈদের আগে বেজপাড়ায় অসহায়দের মাঝে ফ্রেন্ডস ক্লাবের মাংস বিতরণ

মার্চ ১৭, ২০২৬

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ার করলেন নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক খোকন

মার্চ ১৭, ২০২৬

যশোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

মার্চ ১৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.