বাংলার ভোর প্রতিবেদক :
যশোর সদর উপজেলার বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর মরহুম নূর-উন-নবীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের উদ্যোগে চারশত জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে যশোর শহরের ছোটনের মোড়ে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুম নূর-উন-নবীর পরিবারের সদস্যরা সুবিধাবঞ্চিত মানুষরে হাতে বস্ত্র তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমের সহধর্মিণী জাহানারা বেগম, বড় ছেলে খুরশিদ ইসলাম বাবুসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ডা. মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে। তেমনি নূর-উন-নবী আমাদের মাঝে বেঁচে আছে তার ভালো কাজের মাধ্যমে।
অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মরহুম নূর-উন-নবীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছরের মতো এবারও এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তার আদর্শ, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং মানুষের প্রতি দায়বদ্ধতার চেতনা ধরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে পরিবারের সদস্যরা আশা প্রকাশ করেন।
এ সময় অসহায় পরিবারের সদস্যদের মাঝে একটি শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
