Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ২৮ জুন চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
  • বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মণিরামপুরে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • ফকিরহাটে দেড় সহস্রাদিক ইয়াবাসহ গ্রেপ্তার ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম সেপ্টেম্বর ২১, ২০২৪

বিএনপি নেতা মিজান খানের বদান্যতায় হাসি ফুটেছে শিশু রেজাউলের মুখে

banglarbhoreBy banglarbhoreNo Commentsসেপ্টেম্বর ২১, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
ইঞ্জিনচালিত ভ্যান হারিয়ে দিশেহারা হওয়া শিশু রিজাউল ইসলামের মুখে হাসি ফুটেছে। নতুন ভ্যান পেয়ে উচ্ছ্বসিত রিজাউলের পরিবার। গত ১৮ সেপ্টেম্বর যশোর শহরের চাঁচড়া বাজার মোড় থেকে দুর্বৃত্তরা রিজাউলে ইঞ্জিনচালিত ভ্যানটি ছিনিয়ে নেয়। ঘটনাটি সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পর ব্যাপক সাড়া ফেলে। দুর্বৃত্তদের শাস্তি ও ভ্যান উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে অনেকেই মন্তব্য করেন সোস্যাল মিডিয়ায়। পরিবারের উপার্জনের একমাত্র বাহন হারিয়ে কান্নায় ভেঙে পড়া সেই রিজাউলের পাশে দাঁড়িয়েছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মিজানুর রহমান খান।

শনিবার বিকেলে ঝিকরগাছার বাঁকড়া বাজারে রিজাউলের পরিবারের হাতে নতুন একটি ইঞ্জিনচালিত ভ্যান তুলে দিয়েছেন তিনি। পাশাপাশি রিজাউলের লেখাপড়ার সকল খরচ বহনের আশ্বাস দেন তিনি।

রিজাউলের পরিবারের কাছে ভ্যান হস্তান্তরের সময় মিজানুর রহমান খান বলেন, কয়েকদিন আগে স্থানীয় পত্রিকায় ও অনলাইনে রিজাউলের ভ্যান ছিনতাইয়ের সংবাদ প্রকাশিত হয়। ছেলেটি পরিবারের ভরণ পোষণের জন্য লেখাপড়া না করে ভ্যান চালিয়ে সংসার চালায়। দুর্বৃত্তরা সেই ভ্যানটি ছিনিয়ে নিয়ে গেছে।

মানবিক দৃষ্টিতে আমরা পরিবারটির পাশে দাঁড়িয়েছি।
তিনি বলেন, রিজাউল লেখাপড়া করতে চাইলে জেলা বিএনপির পক্ষ থেকে তার পড়াশুনাসহ পরিবারের সকল খরচ বহন করা হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চৌগাছা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহেদ, ৯নং হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান শাহজান আলী সরদার, সাবেক চেয়ারম্যান মো. নুরুজ্জামান, সহ-সভাপতি মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক তমেজ উদ্দীন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামছের আলী, ১১নং বাঁকডা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ- সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক জামির হোসেন, হাজিরবাগ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তফা জামান, সোহেল ইসলাম প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

২৮ জুন চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা

যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই

একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.