Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অব্যাহত হুমকি : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে শ্যামনগরে সনাতনী নারীদের মানববন্ধন
  • যশোরে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, বিচার দাবি
  • যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে
  • অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা
  • সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী
  • যশোরে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরি: আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য আটক
  • যশোরে ৫.০ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক
  • ইফতার মাহফিলে সম্প্রীতি ও জনসচেতনতার আহ্বান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিএনপি সব সময় মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী : নার্গিস বেগম

banglarbhoreBy banglarbhoreআগস্ট ৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বিএনপি সব সময় জনগণের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। অতীতে ফ্যাসিস্ট শেখ হাসিনা সন্ত্রাসী শক্তি দিয়ে বন্দুকের নল ঠেকিয়ে জনগণের মত প্রকাশের স্বাধীনতকে হরণ করেছিল। আর বিএনপি জনগণের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার এক যুগের অধিক সময় ধরে বিরামহীন আন্দোলন করে আসছে। আমরা জনগণের স্বাধীনভাবে মত প্রকাশের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতার পালাবদলে বিশ্বাস করি। তাই আগামীতে জনগণ সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারে তার জন্য বিএনপি নির্বাচনের দাবি করছে। যাতে করে জনগণ নির্ভয়ে তাদের প্রকাশের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারে।


শনিবার যশোর নগর মহিলা দলের ৬ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শংকরপুর সার গোডাউন মোড়ে অনুষ্ঠিত নারী সমাবেশে অধ্যাপক নার্গিস আরও বলেন, বিএনপি সব সময় দেশকে নিরাপদে রাখতে চায়। আজকে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যারা আশ্রয় দিয়েছে, তার কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। অতীতেও তারা আমাদের বন্ধু ছিল, বন্ধুর ছদ্মবেশে শোষণ করেছে। তাই এ ব্যাপারে সজাগ থাকতে হবে। আমাদের মধ্যে অনেক চর আছে এ থেকে সর্তক থাকতে হবে, যাতে করে কোন বিভেদ সৃষ্টি না হয়। বিভেদ সৃষ্টি করে তারা আবার ফিরে আসতে চায়, এ থেকে আমাদের সকলকে সর্বদা সতর্ক থাকতে হবে।


তিনি বলেন, ক্ষমতায় থাকুক বা না থাকুক দায়বদ্ধার জায়গা থেকে বিএনপি সব সময় জনগণের পাশে থাকে এটিই বিএনপির রাজনৈতিক ঐতিহ্য। বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল। বিএনপি এ দেশের সকলের ধর্মের মানুষের, স্বাধীনভাবে ধর্ম পালনে বিশ্বাসী। আমরা ধর্ম নিরপেক্ষতার নামে, ধর্মহীনতা প্রতিষ্ঠা করতে চাই না। আজকে অনেকে ধর্মের কথা বলে ভয় দেখাতে চায়। তারা ধর্মের দোহাই দিয়ে বিভক্ত করতে চায়, আমরা তাদেরকে প্রতিহত করবো। অতীতের মতো আমরা বিএনপির প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে ধর্মীয় স্বাধীনতা রক্ষা করবো।


নারী নেত্রী আলম আরার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা, নগর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ। নারী সমাবেশ পরিচালনা করেন জেলা মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন আনু।

নার্গিস বেগম বিএনপি বিশ্বাসী মত প্রকাশের সব সময় স্বাধীনতায়
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অব্যাহত হুমকি : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে শ্যামনগরে সনাতনী নারীদের মানববন্ধন

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

যশোরে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, বিচার দাবি

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.