Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
  • ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
  • যশোর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
  • চৌগাছায় ১৫ বস্তা ইউরিয়া-ডিএপি সার জব্দ, দুইজনকে জরিমানা
  • এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিএনপি স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রে বিশ্বাস করে : অমিত

banglarbhoreBy banglarbhoreSeptember 30, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপি স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রে বিশ্বাস করে। আর সেই গণতন্ত্র মানে সংখ্যাগরিষ্ঠের শাসন। আগামী দিনে সংখ্যা গরিষ্ঠ জনগণ যাদের পক্ষে রায় দেবে, তারাই রাষ্ট্র পরিচালনা করবে।
যশোর জেলা বিএনপি আয়োজিত “ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ওলামা – মশায়েখদের ভূমিকা, দেশ পুনর্গঠনে ওলামা-মশায়েখদের করণীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে মূখ্য আলোচক ছিলেন দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
আলোচনা সভায় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দেশের ওলামা-মাশায়েখদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল। বিএনপি বিশ্বাস করে ফ্যাসিবাদ বিরোধী চূড়ান্ত আন্দোলনে আলেম-ওলামাদের রক্তে ঝরেছিল। দেশের আলেম সমাজের প্রতি এই কৃতজ্ঞতা বোধ বিএনপির মধ্যে রয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে এমন পরিস্থিতি সৃষ্টি করেছিল, যেখানে আলেম ওলামারা দাড়ি রাখতে এবং মাথায় টুপি পরতে ভয় পেতেন। দাড়ি এবং টুপি পরাটাও যেন অপরাধ হিসেবে বিবেচনা করা হতো। বিএনপি বারংবার এই বিষয়গুলো তুলে ধরেছে। সমাজের সকল শ্রেণী পেশার মানুষ যখন উপলদ্ধি করেছে হাসিনা কত বড় ফ্যাসিস্ট, তখন তারা এক কাতারের এসেই গণঅভ্যুত্থানের সৃষ্টি করেছে। বিভিন্ন রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের কৃতিত্ব দাবি করলেও বিএনপি জনগণের সাথে সেই কৃতিত্ব ভাগ করে নিয়েছে।
যারা ধর্ম নিয়ে কথা বলে কিংবা রাজনীতি করে অনিন্দ্য ইসলাম অমিত তাদের উদ্দেশ্যে বলেন, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। ধর্ম চর্চার বিষয়, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। কিন্ত রাজনীতিতে ইসলামকে ব্যবহার করবো, কিন্তু চরিত্রে ইসলামকে ধারণ করবো না এটি ইসলামের শিক্ষা নয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মান্নান, মাওলানা রুহুল আমিন, মাওলানা মুফতি মুজিবুর রহমান, মাওলানা নাজির উদ্দিন, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা বেলায়েত হোসেন প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন ড. মাসুদুর রহমান।

অমিত গণতন্ত্র বিএনপি স্বাধীনতা সার্বভৌমত্ব
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

    September 5, 2026

    শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ

    September 4, 2026

    কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.