বাংলার ভোর প্রতিবেদক
বিকাশ থেকে ২ লক্ষাধিক টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়ার অভিযোগে দীর্ঘ পাঁচ বছর পর রাজশাহী থেকে এক বিকাশ প্রতারককে আটক করেছে যশোর সিআইডি পুলিশ। গত শনিবার গভীর রাতে সুমন আলী নামে (৩৬) এই প্রতারককে আটক করা হয়। আটক সুমন আলী রাজশাহী জেলার মতিহার থানার ধরমপুর দক্ষিণপাড়ার বাসিন্দা।
যশোর সিআইডি পুলিশের এসআই রফিকুল ইসলাম জানান ২০১৯ সালের ২১ জানুয়ারি যশোর কোতোয়ালি থানার (মামলা নং ২১,(০১) তদন্ত করতে যেয়ে বিকাশ প্রতারক সুমন আলীকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে সনাক্ত করা হয়। সুমন আলী যশোর কোতোয়ালি থানার দায়ের করা মামলায় বাদীর মোবাইল থেকে প্রতারণা করে ২ লাখ ৯ হাজার ৮শত ৩৬ টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়ে নেয়। দীর্ঘ পাঁচ বছরের অধিক সময়ে ধরে এই মামলাটি তদন্ত করার একপর্যায়ে গত ৮ জুন গভীর রাতে রাজশাহী জেলার মহানগরীর বোয়ালিয়া মডেল থানার মালোপাড়া পুলিশ ফাঁড়ির সামনে থেকে বিকাশ প্রতারক সুমন আলীকে আটক করা হয়। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণা করে অর্থ আত্মসাতের বিষয়টি স্বীকার করেছে।
শিরোনাম:
- যশোর বোর্ডে এসএসসি পরিক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১ হাজার ৪৪১ শিক্ষার্থী
- যশোরে আধুনিক কৃষিপ্রযুক্তি ও হাইব্রিড ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ
- ধারাবাহিকতা রক্ষার আহবান আগামী কমিটির কাছে অর্ধযুগে ঈর্ষণীয় উন্নয়ন যশোর ইনস্টিটিউটে
- রামপালে জমি অধিগ্রহণে ন্যায্য ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- শ্যামনগরে ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন স্ত্রীর
- পিঠা উৎসব, সাংস্কৃতিক পরিবেশনা ও র্যাম্প শোতে উৎসবমুখর স্কুল প্রাঙ্গণ
- যশোরে যৌতুক দাবিতে নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ
- যশোর কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু

