Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার
  • শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ
  • সুন্দরবন ঘেষা গড়ইখালীতে টেকসই রাস্তা গ্রামীণ জীবন বদলের আশা
  • যশোর পৌরসভা : নিবন্ধিত রিকশা তিন হাজার, চলে ২৩ হাজার
  • ঈদ খরচ : হেস্কা মিশনে ব্যস্ত যশোরের কয়েক ডজন সাংবাদিক
  • শহিদ জিয়ার স্মৃতি বিজড়িত উলাশীর খাল পড়ে আছে অযত্নে
  • ভবদহে আবারও জলাবদ্ধতার শঙ্কা  ধীরগতির খনন কাজে উদ্বিগ্ন এলাকাবাসী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিচ্ছিন্ন হাত পুনঃসংযোগে সফল সাতক্ষীরার চিকিৎসকরা

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা
সরিষার মাড়াই মেশিনে দুর্ঘটনায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক শ্রমিকের ডান হাত সফলভাবে পুনঃসংযোগ করে চিকিৎসা ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।

গত ২৩ ডিসেম্বর দুপুরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের একটি সরিষা তেল কারখানায় কর্মরত ওই শ্রমিকের ডান হাত মাড়াই মেশিনে আটকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি ভিত্তিতে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

অর্থোপেডিক বিভাগের বিশেষজ্ঞ ডা. প্রবীর কুমার দাস ও ডা. বি. কে. মন্ডলের নেতৃত্বে ১০ সদস্যের একটি চিকিৎসক দল প্রায় ছয় ঘণ্টাব্যাপী জটিল অস্ত্রোপচার পরিচালনা করেন। আধুনিক যন্ত্রপাতি ও মাইক্রোসার্জারির মাধ্যমে বিচ্ছিন্ন হাতের স্নায়ু, রক্তনালী, হাড় ও পেশি পুনরায় সংযুক্ত করা হয়।

দীর্ঘ এই অস্ত্রোপচার শেষে হাতটি সফলভাবে পুনঃসংযোগ সম্ভব হয়।
অপারেশনের বিষয়ে ডা. প্রবীর কুমার দাস জানান, এটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জটিল একটি অস্ত্রোপচার।

তবে রোগীকে দ্রুত হাসপাতালে আনা এবং চিকিৎসক দলের সমন্বিত প্রচেষ্টার কারণে অপারেশন সফল হয়েছে। তিনি আরও বলেন, অস্ত্রোপচারের পর রোগী বর্তমানে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং আশাব্যঞ্জকভাবে হাত নাড়াতে পারছেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শেখ মো. আমিনুর রহমান জানান, এটি তাদের হাসপাতালের প্রথম সফল হাত পুনঃসংযোগ অপারেশন। এর ফলে এখন থেকে স্থানীয় রোগীরা ঢাকাসহ বড় শহরের হাসপাতালে না গিয়েই উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।

বিভাগীয় প্রধান ডা. বি. কে. মন্ডল বলেন, এই সাফল্য চিকিৎসক দলের দক্ষতা, আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং সরকারি সহযোগিতার ফল।

ভবিষ্যতে আরও জটিল ও বিশেষায়িত অস্ত্রোপচারের জন্য হাসপাতাল প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।
এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, এর মাধ্যমে সাতক্ষীরা জেলার স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো এবং সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মার্চ ১৩, ২০২৬

যশোরে ওয়ান শুটারগান ও ককটেলসহ যুবক গ্রেফতার

মার্চ ১৩, ২০২৬

শার্শায় পেঁয়াজ বিজ উৎপাদনে লাভের মুখ দেখছেন কৃষক ইউসুফ

মার্চ ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.