Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের বাঘারপাড়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
  • সখিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
  • যশোর সদরে পল্লীবন্ধুর লাঙ্গল নিয়ে মাঠে খবির গাজী
  • দেবহাটার সখিপুরে ধানের শীষের নির্বাচনী সভা
  • দেবহাটায় সাংবাদিকদের সাথে সাতক্ষীরা-২ আসনের এমপি প্রার্থীর মতবিনিময়
  • নির্বাচনী লিফলেট নিতে গিয়ে প্রাণ গেল শিশুর
  • যশোর সদরের দেয়াড়া ইউনিয়নে অনিন্দ্য ইসলাম অমিতের প্রচারণা
  • যশোর অনূর্ধ্ব-১৪ জেলা ক্রিকেট দলকে ‘কুলিন’-এর ট্রাকসুট প্রদান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, ফেব্রুয়ারি ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিজয় দিবস উপলক্ষে যশোরে জামায়াতের আলোচনা সভা

দেশ স্বাধীন হলেও প্রকৃত মুক্তি আসেনি
banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ১৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি করেছে জামায়াতে ইসলামী যশোরের নেতাকর্মীরা।

মঙ্গলবার সকালে শহরের জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। প্রধান অতিথির বক্তব্যকালে তিনি বলেন, ‘দেশ স্বাধীন হলেও আমরা প্রকৃত মুক্তির স্বাদ পাইনি।

৫৪ বছরেও দুর্নীতি অপশাসন হত্যা নির্যাতন চাঁদাবাজি থেকে আমরা মুক্ত হতে পারিনি। ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিল তা এখনো উদ্ঘাটন হয়নি। ভারত বাংলাদেশকে তাদের করদরাজ্য হিসেবে ব্যবহার করতে চেয়েছিল।

তাই দেশের শিক্ষক, লেখক, সাহিত্যিক বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়। আমরা বুদ্ধিজীবী হত্যার প্রকৃত রহস্য উন্মোচনের দাবি জানায়।

আরও পড়ুন .. ..

রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কারও দয়ার দান নয় : নার্গিস বেগম

জাতীয় ঐক্য ছাড়া কোনো জাতির উন্নতি সম্ভব নয় উল্লেখ করে জেলা আমীর বলেন, জামায়াত জাতীয় ঐক্য চায়। তাহলে স্বনির্ভর ও উন্নত জাতি হিসেবে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।

অতীতে দেশকে পরিকল্পিত রাজনৈতিক বিভক্তির মধ্যে রাখা হয়েছিল। এতে দেশের উন্নতির চেয়ে ক্ষতি হয়েছে বেশি। ২৪ এর জুলাই গণঅভুত্থানের মধ্য দিয়ে আমরা ভারতীয় আধিপাত্যবাদ থেকে মুক্ত হতে পেরেছি।

জাতি আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে চেয়ে আছে। একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হবে। এর মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক নতুন অভিযাত্রা সুচিত হবে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন যশোর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ভিপি আব্দুল কাদের, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, অফিস সেক্রেটারি নূরে আলী নূর মামুন, সদর উপজেলা জামায়াতের আমীর আশরাফ হোসেন, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসমাইল হোসেন প্রমুখ। সঞ্চালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম।

বক্তারা বলেন, মুক্তিকামি মানুষ রক্ত দিয়ে যে উদ্দেশ্যে স্বাধীনতা এনে দিয়েছিলো, ৫৪ বছর পর সেই উদ্দেশ্য পূরণ হয়নি। স্বনির্ভর জাতি হিসেবে আমরা প্রতিষ্ঠিত হতে পারিনি।

এখনো সমাজে দুর্নীতি, বৈষম্য, চাঁদাবাজি দুর হয়নি। ভারতীয় আধিপত্যবাদ আবার আমাদের গ্রাস করতে চায়। তারই অংশ হিসেবে শরিফ ওসমান হাদির ওপর হামলা করা হয়েছে বলেও মন্তব্য করেন বক্তারা।

আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

দড়াটানা, গাড়িখানা, চৌরাস্তা, মাইকপট্টি হয়ে আইনজীবী সমিতি ভবনের সামনে র‌্যালি শেষ হয়।

আলোচনা সভা জামায়াত বিজয় দিবস যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের বাঘারপাড়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

ফেব্রুয়ারি ১, ২০২৬

সখিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

জানুয়ারি ৩১, ২০২৬

যশোর সদরে পল্লীবন্ধুর লাঙ্গল নিয়ে মাঠে খবির গাজী

জানুয়ারি ৩১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.