কালীগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ রাজন বিশ^াস (৩৫) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুর দেড়টার দিকে উপজেলার একতারপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রাজন বিশ^াস উপজেলার একতারপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, রাজন বিশ^াস একজন সন্ত্রাসী। কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রামের এক নারী তাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে থানায় অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে কালীগঞ্জ থানার পুলিশ একতারপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের জনৈক রিপনের বসতবাড়ির সামনের রাস্তা থেকে রাজনকে আটক করা হয়। এরপর তার কোমরে থাকা একটি নাইন এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, এর আগেও রাজন বিশ^াসের নামে নাশকতা ও মাদকসহ ৪টি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
শিরোনাম:
- তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
- যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
- লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
- আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
- যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
- যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
- লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
- কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
