Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এনামের তৈরি যুদ্ধ বিমান উড়ছে আকাশে
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
  • মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
  • বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ
  • পাটকেলঘাটায় গরুবোঝাই গাড়ি খাদে, নিহত ১
  • কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদের জানাজায় মানুষের ঢল
  • কেশবপুরে পচা মাংস বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা
  • যশোরে ডায়মন্ড প্রতারক চক্রের তিন সদস্য আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, ফেব্রুয়ারি ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিবর্তনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস. এম সুলতানের জন্মশতবার্ষিকী উদযাপন

banglarbhoreBy banglarbhoreআগস্ট ১০, ২০২৫Updated:আগস্ট ১০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বিবর্তন যশোর আবৃত্তি আর্ট স্কুল’র আয়োজনে আবৃত্তি, নাটক, তথ্যচিত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি যশোর মিলনায়তনে এ অনুষ্ঠানে এসএম সুলতানের জীবনী আলোকপাত করেন চিত্রশিল্পী ও লেখক মফিজুর রহমান রুননু।

মফিজুর রহমান রুননু এসএম সুলতানের জীবনী আলোকপাত করে বলেন, খুব কাছ থেকে এসএম সুলতানকে দেখার সুযোগ হয়েছিল আমার। তার অনেক গুণের মধ্যে একটি গুণ ছিল তিনি ছোট্ট শিশুদের অনেক ভালোবাসতেন। যদিও সুলতান নিজেই শিশু ছিলেন, বয়স্ক শিশু। তার আচরণ ছিল শিশুসুলভ। শিশুদের নিয়ে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন।

এজন্য তিনি শিশু স্বর্গ স্কুল গড়ে তুলেছিলেন। ছবি বিক্রির ১২ লাখ টাকা দিয়ে তিনি শিশুদের জন্য ৬০ ফুট দীর্ঘ দোতলা একটি নৌকা তৈরি করেছিলেন। তার ইচ্ছা ছিল শিশুরা এ নৌকায় উঠবে, তিনি ছবি আঁকা শেখাবেন এবং ভাসতে ভাসতে নদী থেকে সমুদ্রে চলে যাবেন, হিরণ পয়েন্ট দেখবেন। সুলতান বিশ্বাস করতেন এসব শিশুরাই একদিন বিকশিত হয়ে সমাজে সুবাস ছড়াবে।

মফিজুর রহমান রুননু আরো বলেন, এস. এম সুলতান ছিলেন হ্যামিলিয়নের বাঁশিওয়ালা। কারন তার প্রতি শিশুরা আকৃষ্ট ছিল। তিনি যেখানেই থাকতেন অনেক শিশুরা তাকে ঘিরে থাকতো। সুলতান খুব নিবিড়ভাবে শিশুদের সঙ্গে মিশতেন। তার ভেতরটা শিশুর মতো ছিল। তার ভেতরে ব্যক্তিত্ব বা ইগো বলে কিছু কাজ করতো না। মনের দিক থেকে এমন নিস্কলুষতা আর কোন শিল্পীর মধ্যে পাইনি। সুলতান মনে করেছিলেন শিশুদের বিকশিত করা তার সামাজিক দায়িত্ব।

এছাড়া সুলতানের অনেক ছবিতে শ্রমজীবি মানুষের চিত্র ফুটে উঠেছে। তার অনেক ছবিতে কৃষক, জেলে সহ মাঠ ঘাটের মানুষ ছিল তার বিষয়বস্তু। তিনি বিশ্বাস করতে এরাই সমাজের প্রাণশক্তি, শেকড়। তিনি আমাদের নাড়ীর স্পন্দন উপলব্ধি করতে পেরেছিলেন।

ইফফাত জামান রায়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে আবৃত্তি করেন, তাসনিম মাহবুব, জাবালা জাহিন খান গল্প, ইউসরা মানহা, নির্জনা বিশ্বাস ভূমি, বর্ন, টিয়া, আরহাম প্রমুখ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ও আতিকুজ্জামান রনির নির্দেশনায় নাটক ‘পুতুলের বিয়ে’ মঞ্চস্থ হয়। নাটকে অভিনয় করেন, বিবর্তন যশোরের শিশুশিল্পী-ভূমি, রায়, নিধি, অরণ্য, অর্ণব, অধি, আয়াত, তিতির, টিয়া, নাজিফা, মালিহা ও জান্নাতি প্রমুখ। এছাড়া বক্তব্য রাখেন বিবর্তনের সভাপতি নওরোজ আলম খান চপল এবং বিবর্তন যশোর আবৃত্তি আর্ট স্কুলের পরিচালক সাংবাদিক এইচ আর তুহিন।

উদযাপন এস. এম সুলতান চিত্রশিল্পী জন্মশতবার্ষিকী বিবর্তন বিশ্ববরেণ্য
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এনামের তৈরি যুদ্ধ বিমান উড়ছে আকাশে

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.