Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে
  • অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা
  • সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী
  • যশোরে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরি: আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য আটক
  • যশোরে ৫.০ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক
  • ইফতার মাহফিলে সম্প্রীতি ও জনসচেতনতার আহ্বান
  • এনামের তৈরি যুদ্ধ বিমান উড়ছে আকাশে
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘বিবেকের তাড়নায় জুলাই অভ্যুত্থানে অংশ নিই’

যশোরে ‘৩৬ জুলাই’র নারী যোদ্ধাদের পুনর্মিলনী’
banglarbhoreBy banglarbhoreআগস্ট ১, ২০২৫Updated:আগস্ট ২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কাজী নূর
আমি ছোটবেলা থেকেই আদালতের বারান্দায় ঘুরেছি। ঘুরেছি থানা হাজত থেকে শুরু করে জেলাখানা পর্যন্ত, একটিবার আমার বাবার মুখ দেখবো বলে। তাই থানা পুলিশ, জেল হাজত আমি পরোয়া করিনা। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করার কারণে অন্যায়ভাবে বারবার আমার বাবাকে গ্রেফতার করা হয়েছে। আমি জানতাম যোগ্যতা থাকলেও ফ্যাসিস্ট রেজিমে আমার সরকারি চাকরি কোনদিন হবে না। কারণ আমার বাবা বিএনপির রাজনীতি করেন। আমার মতো এদেশে এমন অনেক পরিবার আছে যারা ভিন্ন মতাদর্শের রাজনীতি করেন। তাই বলে তারা সরকারি চাকরি থেকে বঞ্চিত হবে! এমনিতে আমাদের পরিবার ফ্যাসিস্ট হাসিনার হামলা, মামলা, নির্যাতনের স্বীকার। তাই মরবো, না হয় মারবো এসব ভেবে বিবেকের তাড়নায় জুলাই অভ্যুত্থানে অংশ নিই।
কথাগুলো বলছিলেন, সরকারি মাইকেল মধুসূদন কলেজ (এমএম কলেজ) থেকে ২০২৫ এ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থী গত জুলাইয়ে এক দফা আন্দোলনে অংশ নেয়া যোদ্ধা সায়মা জামান জেবা।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘জুলাই নারী ঐক্য’র আয়োজনে ‘৩৬ জুলাই’র নারী যোদ্ধাদের পুনর্মিলনী’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন নারী যোদ্ধারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘জুলাই নারী ঐক্য’র সদস্য সচিব খন্দকার রুবাইয়া।
কবি মামুন আজাদের সঞ্চালনায় এ সময় জুলাই যোদ্ধা ফারহানা হোসেন অরণ্য বলেন, পয়ত্রিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যশোরে ছাত্র জনতার গণআন্দোলনে অংশ নিই। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাসে, ট্রেনে চেপে আন্দোলন স্থলে পৌঁছায়। সরকারি দল ও তাদের পোষ্য পেটুয়া বাহিনীর লাঠিচার্জ সহ্য করেছি। গুরুতর আহত সহযোদ্ধাদের হাসপাতালে ভর্তি করেছি। তবু ভয়ে পেয়ে ঘরে ফিরে যাইনি।
ফারহানা অরণ্য আরো বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও আমাদের বিশ্বাস হয়নি। কারণ শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করেনা। শেখ হাসিনার সমালোচনা করে তিনি আরো বলেন, বাংলাদেশের সমস্ত মানুষের মাথায় যা বুদ্ধি তা একা হাসিনার মাথায় আছে। অনেক ত্যাগ, রক্ত, জীবনের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে।
এ সময় অন্যান্য নেতৃবৃন্দ বলেন, আমরা এখনো ফ্যাসিজমের মধ্যে রয়ে গেছি। সিস্টেম পরিবর্তন করতে পারিনি। একটি রাজনৈতিক দলের সমালোচনা করে তারা বলেন, এখন বলা হচ্ছে নির্বাচন মানেই গণতন্ত্র। কিন্তু আগে সংষ্কার তার পরে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তবেই জুলাই আন্দোলনের আকাঙ্খা প্রতিফলিত হবে।
স্মৃতিচারণ করে আরো বক্তব্য রাখেন, আসমা ইসলাম, আঁখি খাতুন, সাদেকা শাহানী উর্মি, জয়া জাকির, খাদিজা আক্তার, উম্মে সাদিয়া, সালেহা সুলতানা উষা প্রমুখ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. কাজী মুনিরুল হুদা, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুব মুর্শিদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলার সাংগঠনিক সম্পাদক মুনির আজাদ, মেহেদি উর রহমান টুটুল, সাংবাদিক সালমান হাসান রাজীব প্রমুখ।

নারী পুনর্মিলনী’ যশোরে যোদ্ধাদের ‘৩৬ জুলাই’র
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.