সাতক্ষীরা সংবাদদাতা
“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়-প্রতিটি জীবন মূল্যবান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাউসার আজিজ। তিনি বলেন, অটিজম বিষয়ে সমাজে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সহানুভূতিশীল আচরণ ও সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে তারা সমাজের সম্পদে পরিণত হতে পারে।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সাইদুর রহমান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান।

Share.
Exit mobile version