Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
  • মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
  • বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ
  • পাটকেলঘাটায় গরুবোঝাই গাড়ি খাদে, নিহত ১
  • কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদের জানাজায় মানুষের ঢল
  • কেশবপুরে পচা মাংস বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা
  • যশোরে ডায়মন্ড প্রতারক চক্রের তিন সদস্য আটক
  • শার্শায় নাশকতার আরেক মামলায় ছাত্রলীগ নেতা আকুল শ্যোন অ্যারেস্ট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিশ্ব ইজতেমায় হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে ঘুমন্ত মুসল্লীদের উপর সাদপন্থী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শনিবার বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলার ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতা। সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল মান্নান।

সমাবেশে বক্তব্য দেন মাওলানা আনোয়ারুল করীম যশোরী, হাফেজ মাওলানা বেলায়েত হোসেন, মশিউর রহমান, মাওলানা নাজির উদ্দীন, মুফতী ইয়াহইয়া, মুফতী শামসুর রহমান, মুফতী রশীদ আহমাদ বিন ওয়াক্কাস, মুফতী হাফিজুর রহমান, ইঞ্জি: মো: জয়নুল আবেদীন, ডা. মো: ফয়সাল প্রমুখ। সঞ্চালনা করেন মুফতী আমানুল্লাহ কাসেমী ও মুফতী উবায়দুল্লাহ শাকির। সমাবেশে বক্তারা বলেন, ‘নিরীহ মুসল্লীদের উপর অতর্কিত হামলা অগ্রহণযোগ্য এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে হবে।’

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ ৫ দফা  দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, সাদপন্থী খুনী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে হবে। যশোর জেলার সকল মসজিদে সাদপন্থী সন্ত্রাসীদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। যশোরের যে সকল সাদপন্থী সন্ত্রাসী টঙ্গী হামলায় অংশগ্রহণ করেছে, তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করে গ্রেফতার করতে হবে। খুনীদের গডফাদারদেরও গ্রেফতার ও শাস্তির আওতায় আনতে হবে। কাকরাইল মসজিদসহ সারাদেশের মসজিদে সাদপন্থী সন্ত্রাসীদের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। এছাড়া, বিক্ষোভে বক্তারা টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে হামলার সাথে জড়িত এবং ইন্ধনদাতা যশোরের গডফাদার সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বিক্ষোভ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.