কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে বুরুলী স্কুল এণ্ড কলেজের একাদশ শ্রণির শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও এসএসসি ২০২৪ ব্যাচের বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দুপুরে কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গনে বুরুলী স্কুল এণ্ড কলেজের সভাপতি ও ৯নং গৌরীঘোনা ইউপি প্যানেল চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান কাজলের সভাপতিত্বে ও অধ্যক্ষ এসএম মাহবুবুর রহমান উজ্জ্বলের সঞ্চালনায় নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুকনগর ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর হাসেম আলী ফকির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুকনগর দীব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান, তালা দেওয়ানী পাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ আলী হোসাইন, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক কে এম জহুরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষকগণ অতিথিদের ও প্রধান অতিথি ও উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
শিরোনাম:
- যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
- সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
- জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
- পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
- মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
- শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন কারাগারে
- কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
- জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প

