Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইরান–হিজবুল্লাহর সাড়াশি হামলা: ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১৪০, মৃত্যু বেড়ে ১০
  • শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা
  • ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে আধিপত্য হারাতে পারে যুক্তরাষ্ট্র
  • যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা
  • যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ফেনসিডিল আটক
  • বিচারহীনতার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও মশাল মিছিল
  • পাইকগাছায় ওলামাদলের সদস্য সচিবকে পিটিয়ে জখম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেকারদের কর্মসংস্থানে কাজ করতে চাই : ইয়াকুব আলী

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর প্রতিনিধি
যশোর-৫ (মণিরামপুর) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী প্রতিদিন গণসংযোগ ও পথসভা করে যাচ্ছেন। যার কারণে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ দিন দিন উজ্জীবিত হচ্ছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চলছে উৎসবের আমেজ। উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার এসএম ইয়াকুব আলীর অনুসারীরা কেউ বসে নেই। ঈগল প্রতীকে ভোট চেয়ে চালাচ্ছেন ব্যাপক গণসংযোগ। তারই অংশ হিসেবে গতকাল দুপুরে নেতা-কর্মীদের সাথে পৌর শহরে ঈগল মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন এস এম ইয়াকুব আলী।
অপরদিকে, একই দিনে বিকেলে শ্যামকুড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। পরে চিনাটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নির্বাচনী পথসভায় এস এম ইয়াকুব আলী বলেন, আমি মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। এবার মাননীয় প্রধানমন্ত্রী দলীয় মনোনয়ন প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন করার সুযোগ দিয়েছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। আপনারা পছন্দমত ভোট দিতে পারবেন। আমার নির্বাচনী প্রতীক ঈগল। আপনারা আমাকে নির্বাচিত করলে আমি এলাকায় সার্বিক উন্নয়নের পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের জন্য কাজ কবরো। সৎ নেতৃত্বের মাধ্যমে মানুষের ভাগ্য উন্নয়ন সম্ভব হবে এবং সুন্দর সমাজ গঠনে নৈতিক শিক্ষার বিকল্প নাই। তিনি আরো বলেন, জনগণ পরিবর্তন চাই, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে আর জনগণ যদি সঠিকভাবে ভোট দিতে পারে তাহলে আমার ঈগল প্রতীকের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, আওয়ামী লীগ নেতা হাসেম আলী, বাবুল আক্তার, সুব্রত ব্যানার্জী, সাবেক ছাত্রনেতা সন্দীপ ঘোষ, এস এম ইয়াকুব আলীর ভাই কবি ও লেখক অলিয়ার রহমান, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, স্থানীয় আওয়ামী লীগ নেতা আহাদুল করিম, ইউপি সদস্য ফজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পথসভা শেষে একটি মিছিল চিনাটোলা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ইরান–হিজবুল্লাহর সাড়াশি হামলা: ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১৪০, মৃত্যু বেড়ে ১০

মার্চ ৬, ২০২৬

শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা

মার্চ ৬, ২০২৬

যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা

মার্চ ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.