Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যশোরের ইফতার মাহফিল
  • যশোরে পথ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ
  • কার্ল মার্কসের ১৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে বাসদের আলোচনা সভায়
  • সুষম খাদ্যতালিকায় রাখবে সুস্থ
  • ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান
  • যশোরে প্রায় ১০ কোটি টাকার মাদক ও চোরাচালানী পণ্যসহ আটক ১
  • লোন ও চাকরির প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
  • যশোরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক’ শার্শায় বাহাদুরপুরে দোয়া মাহফিলে : তৃপ্তি

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ১২, ২০২৫Updated:ডিসেম্বর ১২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাগআঁচড়া সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী (দল) এর চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘয়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে উপজেলার ৫ নং বাহদুরপুর ইউনিয়ন বিএনপির উদ্দ্যোগে ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাহদুরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর- ৮৫ শার্শা-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য ও দলটি সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।

আরও পড়ুন .. ..

হাদীর ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এসময় প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণট্য রাজনৈতিক জীবনের স্মৃতি তুলে ধরে বলেন বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের মা। তিনি না থাকলে দেশে গণতন্ত্র আর ফিরে আসত না।

আজ সেই নেত্রী অসুস্থ, আমারাও অসুস্থ, গোটা দেশ তার জন্য শোকে কাতর। আমি আমার ”মা” বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় শার্শা উপজেলা বাসীর কাছে দোয়া চাই।

এসময় আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সালাউদ্দিন আহমেদ, সহ-সভাপতি আমিনুর রহমান নেদা, যুগ্ন-সম্পাদক তাজউদ্দিন আহমেদ, আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাস, সহ-তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সহ-সভাপতি ইদ্রিস মালেক, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল কাদের খাঁ, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যশোর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও শার্শা থানা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক এমদা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আল মামুন বাবলু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, বেনাপোল সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক বিল্পব হোসেন প্রমুখ।

উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন লক্ষনপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল হাই। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন কাল ও তার কর্মের উপর একটি প্রমান্যচিত্র প্রচার করা হয়।

গণতন্ত্র তৃপ্তি দোয়া মাহফিল প্রতীক বাহাদুরপুর বেগম খালেদা জিয়া
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যশোরের ইফতার মাহফিল

মার্চ ১৪, ২০২৬

যশোরে পথ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

মার্চ ১৪, ২০২৬

কার্ল মার্কসের ১৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে বাসদের আলোচনা সভায়

মার্চ ১৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.