Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • গ্রীস্মকালীন টমেটোর উদ্ভাবক বিজ্ঞানী ড. রেজাউল করিমের ইন্তিকাল
  • মুঘল আমলের ঝাউদিয়া শাহী মসজিদ 
  • যশোরে ১৭৫ বোতল ‘উইন কোরেক্স’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • যশোরে আলমগীর হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার
  • শ্যামনগরে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন : ফুটপ্রতি মাসোহারা নেয় ভূমি অফিস
  • রামপালে ভোক্তা অধিকারের জরিমানা
  • যশোরে ভারপ্রাপ্ত জেলা জজের ওপর আইনজীবীদের অনাস্থা
  • খামেনেয়ীকে হত্যার প্রতিবাদে যশোরে শোক মিছিল ও বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেজপাড়ায় ইকোর আয়োজন শতাধিক হতদরিদ্র ও অসহায় মানুষ পেলেন ফ্রি চিকিৎসা ও ওষুধ

banglarbhoreBy banglarbhoreআগস্ট ১৫, ২০২৫Updated:আগস্ট ১৫, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের বেজপাড়া বিহারী কলোনীর এনায়েত আলী (৭৩)। বয়সের ভারে তার শরীরে বেঁধেছে নানা রোগ। এরমধ্যে চোখেও দেখেন কম। অর্থের অভাবে নিতে পারেন না চোখের চিকিৎসা। এমন পরিস্থিতিতে শুক্রবার বেজপাড়ায় বসে ফ্রি চক্ষু ক্যাম্প। সেখানে নিয়েছেন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের চিকিৎসা। এনায়েত আলী বলেন, আজ ফ্রি চক্ষু ক্যাম্পে ডাক্তার দেখিয়েছি, তারা চোখ পরীক্ষা নিরীক্ষা করে ড্রপ ওষুধ দিয়েছে। কয়েকদিন পর ছানি পড়া চোখ অপারেশন করবেন। এজন্য ইকোকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। শুধু এনায়েত আলী নয়; এদিন যশোর শহরের শতাধিক হতদরিদ্র ও অসহায় মানুষ চক্ষু রোগের চিকিৎসা পেয়েছে। সাথে পেয়েছেন ওষুধও। শুক্রবার দিনব্যাপী শহরের বেজপাড়া মেইন রোডে আয়োজন করা হয় ফ্রি চক্ষু ক্যাম্প।

বেসরকারি সংস্থা ইকোর আয়োজনে বিনামূল্যে চোখের চিকিৎসা পেয়ে খুশি এসব হতদরিদ্র পরিবারেরা। দিনভর চিকিৎসা দিয়েছেন বাংলাদেশ চক্ষু বিজ্ঞাণ গবেষণা ইনস্টিটিউটের সাবেক চিকিৎসক যশোরের স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ ডা. মাহমুদুর রহমান।

আয়োজকরা জানান, বিশেষজ্ঞ ডাক্তারদের সমান্বয়ে এখানে শতাধিক চক্ষু রোগীদের বিনামূল্যে সেবা ও ওষুধ দেয়া হয়েচে। এদের মধ্যে থেকে বাছাই করা ১০ জন রোগীকে পরবর্তীতে চোখের ছানি অপারেশন ও আমেরিকান লেন্স স্থাপন করা হবে। এছাড়াও প্রাথমিক পর্বে রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, পরামর্শপত্র, ওষুধ বিতরণ করা হয়েছে। সেবা পেয়ে খুশি বেজপাড়ার বাসিন্দা ললিতা রাণী (৫৫)। তিনি জানান, অনেকদিন ধরে চোখে যন্ত্রনা করে। আজকের (শুক্রবার) ক্যাম্পে ফ্রি চিকিৎসা দিয়েছে। ওষুধও দিয়েছে। দ্রুত উন্নতি হবে বলে জানিয়েছে চিকিৎসক।

ইকোর প্রজেক্ট অফিসার আবদুল কাদের জানান, ইকোর অর্থায়নে শুক্রবার বেজপাড়ায় ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। এর আগেও আমরা চাঁচড়া ও মণিরামপুরে দুটি ক্যাম্প করেছি। সমাজের হতদরিদ্র মানুষকে প্রতিষ্ঠা করা এবং তাদের কর্মক্ষেত্র তৈরি করতে যশোরের চাঁচড়াস্থ ইকো ট্রেনিং সেন্টার কাজ করছে। একই সাথে সেখানে গড়ে তোলা হয়েছে ইকো জিএল ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠানে এতিম শিশু ও হতদরিদ্ররা বিনামূল্য থাকা-খাওয়াসহ লেখাপড়ার সুযোগ পাচ্ছে। পাশাপাশি সংস্থাটি দেশের বিভিন্ন জেলায় ফ্রি স্বাস্থ্য কেন্দ্র, পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যায়নরত মেধাবী শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাবৃত্তি প্রদানের মতো কার্যক্রম করে আসছে।

অসহায় আয়োজন ইকো ওষুধ চিকিৎসা ফ্রি বেজপাড়া মানুষ হতদরিদ্র
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

গ্রীস্মকালীন টমেটোর উদ্ভাবক বিজ্ঞানী ড. রেজাউল করিমের ইন্তিকাল

মার্চ ১, ২০২৬

মুঘল আমলের ঝাউদিয়া শাহী মসজিদ 

মার্চ ১, ২০২৬

যশোরে ১৭৫ বোতল ‘উইন কোরেক্স’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মার্চ ১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.