বেনাপোল সংবাদদাতা
বেনাপোলের সীমান্ত থেকে ১২০ বোতল এসকফ ও ২৬৭ বোতল ইউনসিরেক্স সিরাপ জব্দ হয়েছে। শনিবার গভীর রাতে বেনাপোল পোর্ট থানার পুটখালী ও দৌলতপুর সীমান্ত থেকে বিজিবি এসব নেশাজাতিয় সিরাপ উদ্ধার করে। তবে কোন মাদক পাচারকারীকে আটক করা যায়নি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় পুটখালী ও দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১২০ বোতল ভারতীয় এসকফ সিরাপ ও ২৬৭ বোতল ভারতীয় উইনসিরেক্স সিরাপ জব্দ করে।

তিনি আরো বলেন বিজিবির উপস্থিতি বুঝতে পেরে মাদককারবারিরা পালিয়ে যায়।

Share.
Exit mobile version