শার্শা সংবাদদাতা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও পরিবেশ রক্ষার দর্শনকে পাথেয় করে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বেনাপোলে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টায় বেনাপোল পৌর সভার বিভিন্ন আইল্যান্ডে সৌন্দর্য বর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় শতাধিক ঝাউ গাছ রোপণ করেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদা।

এ সময় যুবনেতা ইমদাদুল হক ইমদা বলেন, “শহীদ জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই সবুজ বিপ্লব ও পরিবেশ রক্ষায় গুরুত্ব দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় আমি ব্যক্তিগত অর্থায়নে এই কর্মসূচি গ্রহণ করেছি। বেনাপোল একটি আন্তর্জাতিক স্থল বন্দর হওয়ায় এই শহরকে সুন্দর ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলে আমরা বিএনপির ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে চাই।”

তিনি আরও জানান, কেবল আইল্যান্ড নয়, পর্যায়ক্রমে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই সবুজায়ন প্রক্রিয়া অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি সাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ইসরাফিল, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম মির্জা, সদস্য মফিজুর রহমান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান সনি স্থানীয় যুবদল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Share.
Exit mobile version