Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে
  • অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা
  • সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী
  • যশোরে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরি: আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য আটক
  • যশোরে ৫.০ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক
  • ইফতার মাহফিলে সম্প্রীতি ও জনসচেতনতার আহ্বান
  • এনামের তৈরি যুদ্ধ বিমান উড়ছে আকাশে
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেনাপোল বন্দরে রপ্তানি কমেছে ৬০ শতাংশ

ভারতের নিষেধাজ্ঞার প্রথম দিন
banglarbhoreBy banglarbhoreমে ১৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক  
বাংলাদেশি তৈরি পোশাকসহ ছয় ধরনের পণ্য আমদানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞায় প্রথম দিনেই বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের রপ্তানি কমে এসেছে ৫০ শতাংশ। রোববার সবশেষ ভারতে রপ্তানির পরিমাণ ছিল ১০৮ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য। তবে নিষেধাজ্ঞার আগের দিন রপ্তানি হয়েছিল ২২৮ ট্রাক পণ্য।
বিষয়টি নিশ্চিত করে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, হঠাৎ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত দুই দেশের মধ্য বাণিজ্য সম্পর্ক দুর্বল হচ্ছে। এতে দুই দেশের ব্যবসায়ীরাই ক্ষতির শিকার হচ্ছেন। এদিকে, আটকে পড়া গার্মেন্টসের কোনো ট্রাক রোববার ঢুকতে পারেনি ভারতে। নিষেধাজ্ঞার আওতায় থাকা শতাধিক ট্রাক পণ্য রপ্তানিতে অনিশ্চয়তায় শেষ পর্যন্ত বেনাপোল বন্দর থেকে ফিরতে শুরু করেছে। গত এক মাসে রপ্তানিতে পর পর দুবার নিষেধাজ্ঞা আসায় অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন দুই দেশের ব্যবসায়ীরা।

বাণিজ্যসংশিষ্টরা জানান, প্রতিবছর ভারত-বাংলাদেশের মধ্যে ১৬ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়ে থাকে। এর মধ্যে প্রায় ১৪ বিলিয়ন ডলারের পণ্য ভারত থেকে আমদানি হয়, আর মাত্র ২ বিলিয়র ডলারের পণ্য রপ্তানি হয় ভারতে। দেশে ২৪টি স্থলবন্দরের মধ্যে ভারতের সঙ্গে বাণিজ্য হয় ১৬টি বন্দর দিয়ে। তবে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় সবচেয়ে বেশি বাণিজ্য হয় ভারতের সঙ্গে। স্বাভাবিক সময়ে বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ভারতে ২০০ থেকে ২৫০ ট্রাক পণ্য রপ্তানি হয়। এর মধ্যে প্রায় অর্ধেক থাকে গার্মেন্টসশিল্পের তৈরি পোশাক। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে রাজনৈতিক আশ্রয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে দেশে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা ও ভারত-বাংলাদেশ বাণিজ্যে নানান প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

বাণিজ্য সংশিষ্টরা আরও জানান, গত ৮ এপ্রিল ভারতের নিষেধাজ্ঞায় সড়কপথে বন্ধ হয় ভারতের বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে গার্মেন্টস রপ্তানি। এর এক মাস যেতে না যেতে ১৭ মে আরেকটি প্রজ্ঞাপনে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে গার্মেন্টসশিল্পের তৈরি পোশাক, সুতা, প্লাস্টিক, কাটের তৈরি পণ্য, ফল ও ফলজাতীয় পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা দেয় ভারত। তবে সড়কপথে রপ্তানিসেবা বন্ধ করলেও কলকাতা ও নবসেবা সমুদ্রবন্দর দিয়ে খোলা থাকলেও যোগাযোগব্যবস্থা কঠিন ও ব্যয়বহুল হওয়ায় রপ্তানিতে ব্যবসায়ীদের আগ্রহ কম। বিষয়টি বিবেচনায় নিয়ে বাণিজ্য সহজ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের সহযোগিতা কামনা করেছেন ব্যবসাসংশ্লিষ্টরা।

জানতে চাইলে রপ্তানি পণ্যবাহী ট্রাকচালক কামরুল জানান, আটকে পড়া রপ্তানি পণ্য নিয়ে তিনি দুই দিন ধরে বিপাকে পড়েছেন। তবে আবার অনেকেই ট্রাক নিয়ে ফিরে যাচ্ছেন ঢাকায়।
এ বিষয়ে বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, ‘১৭ মে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অজয় ভদ্র স্বাক্ষরিত এক চিঠিতে বাংলাদেশ থেকে গার্মেন্টস, তুলা, সুতির বর্জ্য, কাঠ ও প্লাস্টিক ও কাঠের তৈরি আসবাবপত্র, ফলজাতীয় পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয়া হয়। নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাণিজ্য সহজ করার দাবি জানাচ্ছি।’

কমেছে বেনাপোল বন্দরে রপ্তানি ৬০ শতাংশ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.