Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লোহাগড়ায় বাড়ির সামনে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা
  • যশোরে ফাঁকা বাসায় ফ্রিজের মাংস রান্না করে খেল চোরেরা!
  • মহেশপুরে ভাগ্নি জামাইয়ের লাঠির আঘাতে নিহত মামা শ্বশুর
  • নানা কর্মসূচিতে নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদতবার্ষিকী পালন
  • যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি
  • অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে চৌগাছার সার ডিলারের সংবাদ সম্মেলন
  • যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর শাহাদত বার্ষিকী পালন
  • যুবদল নেতা রুবেল হত্যার ৩ আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার : যা বললো পুলিশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেল ৭৫ মে. টন ইলিশ

banglarbhoreBy banglarbhoreSeptember 26, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। এ বছরের প্রথমদিন বৃহস্পতিবার ২৫ মেট্রিট টন ইলিশ রপ্তানি হয়েছে। সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত সাতটি ট্রাকে করে ২৫ মে. টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। ৭০০ গ্রাম থেকে কেজি আকারের এসব ইলিশ গড়ে ১০ মার্কিন ডলারে রপ্তানি হয়েছে। যা বাংলা টাকায় ১ হাজার ১৮০ টাকা পড়ে।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তা থেকে সরে এসে তারা শেষ পর্যন্ত ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। এ অনুমতি দেওয়া হয়েছে ৪৯টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে ২ হাজার ৪০০ টন, আর একটি প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রপ্তানি করবে। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের প্রধান নিয়ন্ত্রককে চিঠি দিয়ে এ তথ্য জানানো হয়।

বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক রাশেদুল সজিব নাজির বলেন, ‘গতকাল বিকেল ৫টা পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে সাতটি ট্রাকে করে ৭৫ মে. টন ইলিশ রপ্তানি হয়েছে। এ বন্দর দিয়ে ২ দুই হাজার ৪০০ টনের বেশি ইলিশ রপ্তানির অনুমোদন রয়েছে। আগামী ১৩ অক্টোম্বরের মধ্যে এই ইলিশ রপ্তানি শেষ করতে হবে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে।

কলকাতার ভারতীয় মাছ আমদানিকারকদের সংগঠন ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (এফআইএ) থেকে গত ৯ সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির অনুমোদনের বিষয়টি বিবেচনার অনুরোধ জানানো হয়। পরে বিশেষ বিবেচনায় সরকার ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। পরে অবশ্য সিদ্ধান্ত বদলে ২ হাজার ৪২০ টন রপ্তানির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বন্দর ব্যবহারকারী ব্যবসায়িরা জানান, ২০১২ সালে ইলিশ রপ্তানি বন্ধ হয়েছিল। পরে আবার রপ্তানি শুরু হয়। তবে বিশেষ বিবেচনায় শুধু দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রপ্তানি হচ্ছে। বিষয়ে জানতে চাইলে মৎস্য অধিদপ্তরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিদর্শক আসওয়াদুল আলম বলেন, ‘গতকাল যে ইলিশ রপ্তানি হয়েছে তার সাইজ (আকার) ৭০০ থেকে কেজির উপরে। যা গড়ে ১০ ডলারে রপ্তানি হচ্ছে’।

ইলিশ ভারতে গেল
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    লোহাগড়ায় বাড়ির সামনে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা

    September 5, 2026

    যশোরে ফাঁকা বাসায় ফ্রিজের মাংস রান্না করে খেল চোরেরা!

    September 5, 2026

    মহেশপুরে ভাগ্নি জামাইয়ের লাঠির আঘাতে নিহত মামা শ্বশুর

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.