বেনাপোল সংবাদদাতা
বেনাপোল স্থলবন্দরে পণ্য আনলোড করার সময় ক্রেনের সিলিং তার ছিড়ে এক শ্রমিকের মৃত্যু হযেছে। এ সময় অপর এক শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে স্থলবন্দরের টিটিআই মাঠে লোহার সিট নামানোর সময় ক্রেনের দঁড়ি ছিড়ে শাহজাহান ও সোহেল মারাত্মক আহত হন। দ্রুত তাদেরকে নাভারন বুরুজবাগান হাসপাতালে নিয়ে গেলে শাহজাহানকে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।

নিহত শাহজানাহন বেনাপোল পোর্ট থানার বেনাপোল (পাঠবাড়ি) গ্রামের আফতাব এর ছেলে ও আহত সোহেল একই থানার সাদিপুর গ্রামের মোস্তফার ছেলে। এরা দুই জনই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সদস্য।

বেনাপোল স্থল বন্দরের ব্যবসায়ি জিয়াউর রহমান জানান, স্থলবন্দরের টিটিআই মাঠে ভারত থেকে আমদানিকৃত পণ্য লোহারসিট ক্রেন দিয়ে নামানোর সময় ক্রেনের দড়ি ছিড়ে দুই জন শ্রমিকের উপর পড়ে।

তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেণে সেখানে শাহজাহানকে মৃত বলে ঘোষণা দেন কর্তব্যরত ডাক্তার। শার্শা উপজেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ইব্রাহীম বলেন, বেনাপোল স্থল বন্দরে কর্মরত দুই জন আহত শ্রমিক হাসপাতালে আসে। তাদের পরীক্ষা নিরীক্ষার সাহাজানকে মৃত বলে ঘোষণা করা হয়।

বেনাপোল ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Share.
Exit mobile version