Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বিশ্ব নাট্য দিবসে যশোরে মঞ্চ মাতালো চার নাটক
  • যশোর ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশন নির্বাচনে ১২ পদে জয়ী শাহজাহান-ইসতিয়াক পরিষদ
  • যশোরে সরকারি সড়ক ও খালের গাছ কেটে বিক্রির চেষ্টা
  • শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মবার্ষিকীতে কেশবপুরে ধর্মসভা
  • মাদক চোরাচালানে বাড়ছে নারীর ব্যবহার!
  • কালিগঞ্জে সহযোগীসহ কুখ্যাত ডাকাত আটক : অস্ত্র-মাদক ও হাতবোমা উদ্ধার
  • শহীদদের স্মরণে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে : নার্গিস বেগম
  • টনক নড়েনি কর্তৃপক্ষের : দুর্ঘটনা আতঙ্কে পথচারীসহ যাত্রী ও পণ্যবাহি যান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ২৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেনাপোল ৯ লাখ ২০ হাজার জাল টাকাসহ কিশোর আটক

banglarbhoreBy banglarbhoreজুন ২১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৯ লাখ ২০ হাজার জাল টাকার নোটসহ খালিদ হাসান (১৭) নামে এক কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকালে বেনাপোল সীমান্তের আমড়াখালি চেকপোস্টে অভিযান চালিয়ে জাল টাকার চালান উদ্ধার করা হয়।

জাল টাকাসহ আটকের চক্রের সদস্য খালিদ হাসান বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বেনাপোল থেকে জাল টাকা সরবরাহকারী চক্রের এক সদস্য বিপুল পরিমাণ জাল টাকা নিয়ে যশোরের দিকে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টে কর্মরত নায়েব সুবেদার শফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির টহলদল একটি ইজিবাইক থেকে সন্দেহভাজন এক যুবককে নামিয়ে তার শরীর তল্লাশি করে প্যান্টের ভিতর থেকে ৯২০ পিস এক হাজার টাকা নোটের জাল টাকা পাওয়া যায়। এ সময় জাল নোটসহ এক যুবককে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জাল টাকাসহ এক যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত জাল টাকাসহ আটক যুবককে শার্শা থানা পুলিশে সোপর্দ করা রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বিশ্ব নাট্য দিবসে যশোরে মঞ্চ মাতালো চার নাটক

মার্চ ২৮, ২০২৬

যশোর ট্যাক্সেস বার এ্যাসোসিয়েশন নির্বাচনে ১২ পদে জয়ী শাহজাহান-ইসতিয়াক পরিষদ

মার্চ ২৮, ২০২৬

যশোরে সরকারি সড়ক ও খালের গাছ কেটে বিক্রির চেষ্টা

মার্চ ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.