Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ধর্ম বিশ্বাসের ভিন্নতায় কোন মানুষ পিছনে পড়বে না : অমিত
  • যশোর সদর উপজেলা জাতীয় পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • যশোর-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় ফুফু-ভাতিজার মর্মান্তিক মৃত্যু
  • কেশবপুরে নারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়লো বাস
  • মাগুরা : সাত সন্তানের মুখে হাসি ফোটাতে স্বামীহারা মেরির পাশে ইউএনও
  • সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন সদস্য পদ পেলেন ৬ জন
  • যশোরে ইয়াবাসহ আটক ৩
  • যশোরে যুবলীগের এক কর্মী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বৈদ্যুতিক গাড়ি চার্জিং স্টেশন এখন যশোরে

banglarbhoreBy banglarbhoreDecember 22, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
বৈদ্যুতিক যান (ইভি) চার্জিং স্টেশন উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে যশোর শহরের খয়েরতলা এলাকায় পরীক্ষামূলকভাবে বৈদ্যুতিক যান (ইভি) চার্জিং স্টেশন উদ্বোধন করা হয়েছে।
যশোর শহরের খয়েরতলা এলাকায় স্টেশনটির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান।
টেকসই এনার্জি সল্যুশন প্রদানকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মিউলিটিক এনার্জি সল্যুশন লিমিটেড ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) যৌথ উদ্যোগে এই স্টেশন চালু করলো।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান বলেন, ‘বৈদ্যুতিক গাড়ি চার্জ করার জন্য ঢাকার বাইরে কোনো চার্জিং স্টেশন ছিল না। যশোরে ওজোপাডিকো ও মিউলিটিক কোম্পানির যৌথ উদ্যোগে পাইলটিং (পরীক্ষামূলকভাবে) হিসেবে এটি চালু করা হলো। এরপর সারা দেশে হয়তো বেসরকারি উদ্যোগে পেট্রল পাম্পের মতো হাজার হাজার, লাখ লাখ চার্জিং স্টেশন চালু হবে। নতুন যুগে প্রবেশ করবে বাংলাদেশ। এ মুহূর্তে বৈদ্যুতিক চার্জিং গাড়ির সংখ্যা খুব কম। যাতে উদ্যোক্তাদের লোকসান না হয়, সে জন্য প্রতি ঘণ্টায় চার্জিংয়ের জন্য একটি ফি নির্ধারণ করে দেয়া হবে।’
মিউলিটিক এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রুবাইয়াত ইসলাম সাদাত বলেন, ‘এ অঞ্চলে প্রথম ইভি চার্জিং স্টেশন উদ্বোধনের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এ উদ্যোগে ওজোপাডিকোর সঙ্গে অংশিদার হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বৈদ্যুতিক গাড়ির সম্প্রসারণে বাতাসে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কম হবে। একই সঙ্গে জলবায়ুর দূষণ কমবে, যা পরিবেশ ঠিক রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
গতকাল বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি সচিব হাবিবুর রহমান অতিথিদের নিয়ে ফিতা কেটে স্টেশটিন উদ্বোধন করেন। এরপর সংক্ষিপ্ত আলোচনার শুরুতে কিভাবে স্টেশনটি কাজ করবে তা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন মিউলিটিক এনার্জির প্রধান অপারেশন কর্মকর্তা (সিওও) রাহাত আহমেদ। সেখানে উপস্থিত ছিলেন ওজোপাডিকোর নির্বাহী পরিচালক প্রকৌশলী শামছুল আলম, প্রকল্প পরিচালক মতিউর রহমান প্রমুখ। আলোচনা শেষে গাড়িতে চার্জ করার পদ্ধতি হাতেকলমে সবাইকে দেখানো হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ধর্ম বিশ্বাসের ভিন্নতায় কোন মানুষ পিছনে পড়বে না : অমিত

    September 4, 2026

    যশোর সদর উপজেলা জাতীয় পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত

    September 4, 2026

    যশোর-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় ফুফু-ভাতিজার মর্মান্তিক মৃত্যু

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.