Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, বিচার দাবি
  • যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে
  • অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা
  • সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী
  • যশোরে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরি: আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য আটক
  • যশোরে ৫.০ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক
  • ইফতার মাহফিলে সম্প্রীতি ও জনসচেতনতার আহ্বান
  • এনামের তৈরি যুদ্ধ বিমান উড়ছে আকাশে
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের যুগ্ম আহ্বায়ককে শো’কজ

এনসিপির কেন্দ্রীয় নেতাকে হামলার হুমকি
banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৮, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক  

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েলকে হামলার হুমকিদাতা শাহেদ মো. রিজভীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখা। রিজভী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক।

সোমবার জেলার আহ্বায়ক রাশেদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অভিযুক্তকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই কার্যদিবসের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শাহেদ মো. রিজভী কারণ দর্শানো নোটিশের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে না জানিয়ে আওয়ামী লীগের গুন্ডা-পান্ডা নিয়ে ঈদ সামগ্রি বিতরণ করেছেন। এ নিয়ে কথা বলায় অসদাচরণের অভিযোগে শো’কজ করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, গত ২৯ মার্চ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক কমিটির হোয়াটস অ্যাপ গ্রুপে অন্য একজন সদস্যকে এনসিপি নেতা খালেদ সাইফুল্লাহসহ অন্যান্যদের উপর হামলার উস্কানি দেয় রিজভী। উল্লেখ্য, রিজভীর বিরুদ্ধে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ যশোরের বিভিন্ন সরকারি দপ্তরের অফিসারদের সাথে অসদাচরণের অভিযোগ রয়েছে।

এনসিপির কেন্দ্রীয় নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোরের যুগ্ম আহ্বায়ক
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, বিচার দাবি

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.