Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের আফিল অটো ব্রিকসে আগুন পুড়ে গেছে এক শেডের সব মেশিনারিজ
  • খুলনায় দিনেদুপুরে গুলি করে ব্যবসায়ী হত্যা
  • যশোরসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় হতাহত দেড়শ’ পরিবারের মাঝে বিআরটিএ’র চেক বিতরণ
  • ইফতারিতে বাড়িতে বানান ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু
  • রোগী কল্যাণ সমিতি যশোরের মতবিনিময়
  • অবৈধ দখলদার উচ্ছেদে সড়কে যশোর পৌরসভার লাল দাগ
  • ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মিম
  • যশোরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক বন্ধের প্রতিবাদে চালকদের বিক্ষোভ

স্মারকলিপি প্রদান
banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ২৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক বন্ধের অভিযান স্থগিতের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন শত শত চালক। একই সাথে, তারা তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছেন। যশোর জেলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বুধবার দুপুরে শহরের ঈদগা মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করে।

যানজটের কারণে সম্প্রতি যশোর পৌরসভা লাইসেন্স বিহীন ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক বন্ধে অভিযান পরিচালনার ঘোষণা দেন। এর প্রতিবাদে সকাল সাড়ে ১১টা থেকে শহরের ঈদগাহ মোড়ে জড়ো হন চালকরা। এরপর সেখানে সংক্ষিপ্ত সভা শেষে দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। এসময় মিছিলে অংশগ্রহণকারী চালকরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন শ্রমিক নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, ব্যাটারিচালিত এই যানগুলো বন্ধ করে দিলে হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়বে। স্বল্প আয়ের মানুষরা ঋণ নিয়ে এই যানগুলো কিনেছেন। হঠাৎ করে এগুলো বন্ধ করে দিলে তারা ঋণের বোঝা মাথায় নিয়ে বিপাকে পড়বেন। এই পরিস্থিতিতে, অভিযান স্থগিত করে তাদের জন্য একটি টেকসই সমাধান বের করার আবেদন জানানো হয়েছে। শ্রমিক নেতারা জানিয়েছেন, শ্রমিকদের স্বার্থ বিরোধী এই ধরনের অভিযান পরিচালনা করা যাবে না। যদি তাদের দাবি মেনে না নেওয়া হয়, তবে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের ডাক দেবেন।

ইজিবাইক চালক প্রতিবাদ প্রদান বিক্ষোভ ব্যাটারিচালিত অটোরিকশা স্মারকলিপি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের আফিল অটো ব্রিকসে আগুন পুড়ে গেছে এক শেডের সব মেশিনারিজ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

খুলনায় দিনেদুপুরে গুলি করে ব্যবসায়ী হত্যা

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

যশোরসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় হতাহত দেড়শ’ পরিবারের মাঝে বিআরটিএ’র চেক বিতরণ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.