Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
  • মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
  • বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ
  • পাটকেলঘাটায় গরুবোঝাই গাড়ি খাদে, নিহত ১
  • কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদের জানাজায় মানুষের ঢল
  • কেশবপুরে পচা মাংস বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা
  • যশোরে ডায়মন্ড প্রতারক চক্রের তিন সদস্য আটক
  • শার্শায় নাশকতার আরেক মামলায় ছাত্রলীগ নেতা আকুল শ্যোন অ্যারেস্ট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভালবাসার খামে চারুপীটকে টিফিনের টাকা দিল শিশুরা

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

টাকার অংকে আট হাজার পাঁচশ’ খুব বেশি নয়! কিন্তু এর এক-একটি টাকার সাথে মিশে আছে শিশু-শিক্ষার্থীদের আবেগ, ভালবাসা, স্বপ্ন। এর প্রতিটি টাকা এই শিশুরা জমিয়েছে তাদের টিফিনের টাকা থেকে। তাদের সেই অর্থ আবেগ-ভালবাসার খামে ভরে তুলে দিয়েছে চারুপীঠ ইনস্টিটিটের শৈল্পিক ভবন নির্মাণ প্রকল্পে।

রোববার রিমঝিম, পুষ্পিতা, মেঘবতী, অমরাবতী, নিবেদিতা, পারভীন আক্তার, নুসরাত জাহান, ফারজানা আক্তার, জান্নাতুল ফেরদৌস, আনিসা জামান ও সুদিতিরা এসেছিল জাগরণী চক্র ফাউণ্ডেশন কার্যালয়ে। এরা যশোর ইন্টারন্যাশনাল স্কুল, যশোর শিক্ষাবোর্ড স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী। এই শিশু শিক্ষার্থীদের স্বপ্ন-তাদের এই ভালবাসার অর্থে পূর্ণতা পাবে চারুপীঠ ইনস্টিটিউটের আধুনিক ভবন। যে ভবন হয়ে উঠবে যশোর তথা এই অঞ্চলের শিল্পচর্চার পীঠস্থান।

এখানেই তাদের বিমূর্ত স্বপ্ন তুলির রঙিন আঁচড়ে মূর্ত হয়ে উঠবে শিল্পীদের হৃদয়-ক্যানভাসে। শিশুদের এই ভালবাসায় আপ্লুত হয়ে তা গ্রহণ করেন চারুপীঠের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ।

প্রসঙ্গত, চারুপীঠ ইনস্টিটিউটের এই আধুনিক ভবন নির্মাণে ব্যয় হবে প্রায় চার কোটি ৭০ লাখ টাকা। এই নির্মাণ তহবিলে তিন লাখ ৬০ হাজার টাকা দিয়ে যাত্রা শুরু করেছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু। তাঁর হাত ধরে বর্তমানে জাগরণী চক্র ফাউন্ডেশন-এর সকল কর্মকর্তা ও কর্মী এই তহবিলের কলেবর বৃদ্ধিতে এগিয়ে এসেছেন। এই মহৎ উদ্যোগে বর্তমানে যশোরে কিছু সহানুভূতিশীল মানুষও সহযোগিতার হাত বাড়িয়েছেন।

চারুপীঠের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ জানান, এ পর্যন্ত ১ কোটি ৮২ লাখ টাকা অনুদান পাওয়া গেছে। সব বাধা উপেক্ষা করে আজকের তরুণ-তরুণীরা যে সহযোগিতা দিয়েছেন, তাতে আমরা আবেগে আপ্লুত। রিমঝিম, পুষ্পিতা, মেঘবতী, অমরাবতী, নিবেদিতা, পারভীন আক্তার, নুসরাত জাহান, ফারজানা আক্তার, জান্নাতুল ফেরদৌস, আনিসা জামান ও সুদিতিরা এক ব্যতিক্রমী মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের এই আট হাজার পাঁচশত টাকা আমাদের কর্মস্পৃহা আরো বহুগুণ বাড়িয়ে দেবে। কেননা ‘বিন্দু বিন্দু জলকণা, বিশাল সিন্ধু গড়ে তোলে’।-প্রেস বিজ্ঞপ্তি

খাম চারুপীট টিফিন ভালবাসা শিশু
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.