Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভৈরবে কয়লাবোঝাই জাহাজ ডুবি

banglarbhoreBy banglarbhoreJanuary 16, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

অভয়নগর প্রতিনিধি
যশোরের শশল্পিশহর অভয়নগর উপজেলার ভাটপাড়া এলাকায় ভৈরব নদে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এমভি পূর্বাঞ্চল-৭ নামের জাহাজটি গতকাল সোমবার রাত সাড়ে তিনটার দিকে দুর্ঘটনাস্থলে জাহাজটি কাত হয়ে পানি ঢুকে নদে ডুবে যায়।
জাহাজটিতে প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা মূল্যে ৮০০ মেট্রিক টন কয়লা ছিল। আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স জেএইচএম গ্রুপ ইন্দোনেশিয়া থেকে ওই কয়লা আমদানি করে অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় নিয়ে আসে।
আমদানিকারক প্রতিষ্ঠান সূত্র জানায়, ইন্দোনেশিয়া থেকে বড় জাহাজে করে মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় কয়লা আনার পর সেখান থেকে ৪ জানুয়ারি সকালে ছোট কার্গো জাহাজ এমভি পূর্বাঞ্চল-৭ এসব কয়লা বোঝাই করে রওনা দেয়। ৫ জানুয়ারি সন্ধ্যায় জাহাজটি অভয়নগর উপজেলার ভাটপাড়া এলাকায় ভৈরব নদের ঘাটে নোঙর করে। গতকাল সোমবার রাত ১২টার দিকে নদে ভাটা চলাকালীন সময়ে জাহাজটি কাত হয়ে যেতে থাকে। এতে জাহাজে পানি উঠতে থাকে এবং জাহাজটি ধীরে ধীরে নদের পানিতে তলিয়ে যেতে শুরু করে। পরে রাত সাড়ে তিনটার দিকে জাহাজটি নদের পানিতে পুরোপুরি তলিয়ে যায়।
এমভি পূর্বাঞ্চল-৭-এর মাস্টার মফিজুর রহমান ডুবে যাওয়া বিষটি নিশ্চিত করে জানান, ৫ জানুয়ারি থেকে জাহাজটি ভাটপাড়া খেয়াঘাটের পাশে ভৈরব নদে নোঙর করা ছিল। গতকাল রাতে নদে ভাটা চলাকালীন সময়ে হঠাৎ করেই জাজাহটির তলা ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে রাত সাড়ে তিনটার দিকে পুরোপুরি তলিয়ে যায়।
নওয়াপাড়া নৌবন্দরের উপপরিচালক মাসুদ পারভেজ জানান, লাইটার জাহাজটিতে জেএইচএম গ্রুপের আমদানিকৃত কয়লা ছিলো। ঘাটে সিরিয়াল না পাওয়ায় সেটি নদের ভেতর নোঙ্গর করে রাখা হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি আরো জানান, স্বাভাবিক আছে নৌ চলাচল। জাহাজের কয়লা আনলোড করে জাহাজটি উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত আছে।
আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স জে এইচ এম গ্রুপের বিক্রয় কর্মকর্তা জগদীশ চন্দ্র মণ্ডল বলেন, ভৈরব নদে কয়লাবোঝাই কার্গো জাহাজ কাত হয়ে পানি ঢুকে তলিয়ে গেছে। জাহাজে প্রায় ৮০০ মেট্রিক টন কয়লা ছিল। কয়লা উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.