Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মণিরামপুরে ধানের শীষসহ দুই প্রার্থীকে জরিমানা
  • রামপালে জাতীয় গ্রন্থাগার দিবস পালন
  • কোটচাঁদপুরে বিশ্ব মেছোবিড়াল দিবস পালন
  • খাজুরায় ধানের শীষের পক্ষে ছাত্রদলের মিছিল
  • লন্ডন থেকে ফিরে ধানের শীষের প্রচারণায় রামপাল ছাত্রদল নেতা রবিউল
  • ফকিরহাটে ১১ দলীয় জোটের উদ্যোগে নির্বাচনী গণমিছিল  
  • আশাশুনিতে মিষ্টির দোকানে জরিমানা
  • ভোট দিয়ে সারাদিন পাহারা দেবেন : হাবিব
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, ফেব্রুয়ারি ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভৈরব নদের পানিতে ডুবে মধুসূদন নিহত

banglarbhoreBy banglarbhoreজুলাই ১৫, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শানতলা এলাকায় ভৈরব নদের পানিতে ডুবে মধুসূদন খাঁ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার হাসিমপুর এলাকার বাসিন্দা। স্বজনরা তাকে উদ্ধার করার পর দুপুর ১ টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে আনলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মিঠুন কুমার দে তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে বৃষ্টির মধ্যে মধুসূদন খা ওই জারে বাঁধা মাছ ধরতে যান। তখন হৃদরোগে আক্রান্ত হয়ে তার পিতা মধুসূদন খা হৃদরোগে আক্রান্ত হয়ে পানির ভিতর ডুবে গেলে তার মৃত্যু হয়। কিছুক্ষণ পরে তার লাশ পানির উপর ভেসে ওঠে।
মৃতের কন্যা শান্তা রানী জানিয়েছেন, তার পিতা ছিলেন স্ট্রোকের রোগী। বাড়ির নিচে ভৈরব নদীর পানিতে মাছ ধরার জন্য জাল পাতা ছিল।

শান্তা রানী আরো জানিয়েছেন, তিনিসহ কয়েকজন নদে গোসল করতে গিয়ে পানির উপর ভাসমান অবস্থায় তার বাবার লাশ দেখতে পান। তারা চিৎকার করতে থাকলে প্রতিবেশী দীপ্ত কুমার ও অসিত কুমার ঘটনাস্থলে পৌঁছে নদের পানির উপর থেকে মধুসূদন খাঁকে উদ্ধার করে হাসপাতালে আনেন।

জানা গেছে, মধুসূদন খাঁ বাংলাদেশ সেনাবাহিনীর সিভিলে ( অর্ডিন্যান্সে) চাকরি করতেন। বর্তমানে তিনি চাকরি থেকে অবসরপ্রাপ্ত। চাকরি সূত্রে একই উপজেলার কাশেমপুর ইউনিয়নের শানতলায় প্রাইমারি স্কুলের সামনে মোখলেসের বাসার ভাড়াটিয়া হিসেবে সেখানে বসবাস করেন।

যশোর ২৫০ শয্যা হাসপাতালো জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মিঠুন কুমার দে বলেন, নদে মাছ ধরতে গেলে মস্তিষ্ক জনিত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। বৃষ্টির সময় পানি ঠান্ডা থাকে। স্ট্রোক রোগীদের জন্য ঠান্ডা পানি একটি বড় সমস্যা।

ডুবে নিহত পানিতে ভৈরব নদের মধুসূদন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মণিরামপুরে ধানের শীষসহ দুই প্রার্থীকে জরিমানা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রামপালে জাতীয় গ্রন্থাগার দিবস পালন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

কোটচাঁদপুরে বিশ্ব মেছোবিড়াল দিবস পালন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.