Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মামলা পূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রম উদ্বোধন
  • মাগুরায় পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু
  • নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা : অভিযুক্ত রবিউল গ্রেফতার
  • আস্থা, সততা ও দায়বদ্ধতার প্রতীক ‘বাংলা ভোর” বিশেষ স্বীকৃতি পেলেন সম্পাদক ও প্রকাশক
  • সস্তা প্লাস্টিকের খেলনায় শিশুদের নীরব বিষক্রিয়া
  • মণিরামপুরে ঢালী ব্রিকস অপসারণ ও বন্ধের দাবিতে অভিযোগ
  • মণিরামপুরে তিন মামলায় সাজাপ্রাপ্ত আসামি প্রধান শিক্ষক জামালের চাকরি থেকে ইস্তফা
  • ভারি বৃষ্টিতে সাজিয়ালী গ্রামের ব্রিজ ভেঙ্গে জনদুর্ভোগ চরমে
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ৯, ২০২৫

ভোটের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত বিএনপির লড়াই চলবেই : অমিত

যশোর নগর মহিলা দলের কর্মীসভা
banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ৯, ২০২৫
Facebook Twitter WhatsApp
ভোটের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত বিএনপির লড়াই চলবেই : অমিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

ভোটের অধিকার নিশ্চিত ও জনগণের সরকার গঠন করতে বিএনপি কাজ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘোষণা করেছে। সেই ৩১ দফায় জাতির মুক্তির কথা বলা হয়েছে। এটি বাস্তবায়ন হলে মানুষ তার অধিকার ফিরে পাবে। ভোটের অধিকার যতক্ষণ না পর্যন্ত ফিরে পাবে ততক্ষণ পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার বিকেলে যশোর নগর মহিলা দলের ৬ নম্বর ওয়ার্ড শাখার কর্মীসভায় তিনি এ মন্তব্য করেন।

নগর মহিলা দলের ৬ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি হেলেনা পারভীনের সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, জেলা মহিলাদের সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলে সভাপতি মোস্তফা আমীর ফয়সালসহ প্রমুখ।

অনিন্দ্য ইসলাম আরো বলেন, বাংলাদেশের প্রতিটি আন্দোলনে এ দেশের মা বোনদের অবদান রয়েছে। বিগত ১৭ বছরে তারা আমাদের সাথে ছায়ার মতো ছিলো। গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভোটাধিকারের জন্য আন্দোলন করেছে।

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, বিএনপির ১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থান হয়েছে। সেই অভ্যুত্থানে ছাত্র জনতা একসাথে শেখ হাসিনার পতন ঘটিয়েছে। সব কিছুই ছিলো ভোটের অধিকার ফিরিয়ে আনার মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য।

অমিত বিএনপির লড়াই
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে মামলা পূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রম উদ্বোধন

মাগুরায় পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা : অভিযুক্ত রবিউল গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.